নিজস্ব প্রতিনিধি: ৩১ বছরের মারাঠি অভিনেত্রীর সঙ্গে পরকীয়া সম্পর্কের জন্যেই ৩৭ বছরের দাম্পত্য ভাঙছে পাওয়ারফুল বলিউড তারকা দম্পতি গোবিন্দা এবং সুনীতা আহুজার, হ্যাঁ দিন কয়েক আগেই এমন খবরে রীতিমতো উত্তেজনা পড়ে গিয়েছিল অভিনেতার ভক্তমহলে। সম্প্রতি সুনীতার একটি সাক্ষাৎকারের ভাইরাল ভিডিও হয়েছিল। যেখানে সুনীতা জানান, তিনি ভাল আছেন কিন্তু গোবিন্দা কেমন আছেন তিনি বলতে পারবেন না। তখন থেকেই গুজব সুনীতা-গোবিন্দা একসঙ্গে থাকেন না। সুনীতা ছেলে-মেয়েকে নিয়ে একা থাকেন আর মুম্বইয়ের বাংলোতে একা থাকেন হিরো নং 1 গোবিন্দা।
খবরে বলা হয়েছিল যে, সুনীতা ছয় মাস আগে গোবিন্দাকে বিবাহ বিচ্ছেদের নোটিশ পাঠিয়ে ছিলেন। কিন্তু অভিনেতার আইনজীবী জানিয়েছেন, দম্পতি তাঁদের মতবিরোধ মিটিয়ে ফেলেছেন। এছাড়া অক্টোবরে যখন গোবিন্দার পায়ে গুলি লেগেছিল তখনও সুনীতাকে তাঁর পাশে দেখা যায়নি। আবার মারাঠা অভিনেত্রীর সঙ্গে প্রেম করছেন গোবিন্দা, এমন কারণেই তাঁদের সংসার ভাঙছে এমন একাধিক জল্পনা রটে গিয়েছিল। এবার এই জল্পনার মাঝেই, ভাইরাল হল সুনীতার একটি ভিডিও। যেখানে তাঁকে আত্মবিশ্বাসের সঙ্গে বলতে দেখা গিয়েছে, কেউ তাঁকে গোবিন্দার থেকে আলাদা করতে পারবে না।
ক্লিপটিতে সুনীতা জানিয়েছেন, ‘আমরা আলাদা আলাদা থাকি মানে এ নয় যে, এই নিয়ে আমাদের ডিভোর্স হওয়ার জল্পনা রটে যাবে। আসলে গোবিন্দা জি রাজনীতিতে যোগ দিয়েছেন। তাই বাড়িতে নেতারা প্রায়শই আসে। আর আমার মেয়ে এখন বড় হচ্ছে, বাড়িতে শর্টস পরে থাকে সে। সারা বাড়ি ঘোরে। তাই আমরা গোবিন্দার অফিসে থাকি। সেখানে স্বাধীনভাবে ঘোরাফেরা যায়। তাই গোবিন্দার থেকে আলাদা থাকতে হয়। কিন্তু আমাকে আর গোবিন্দাকে কেউই কখনও আলাদা করতে পারবে না।
‘ তবে এই ভিডিওটি ঠিক কতদিন আগের তা জানা যায়নি। কিন্তু ডিভোর্সের বিষয়ে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেননি গোবিন্দা বা সুনীতা কেউই। গোবিন্দি ১৯৮৭ সালের মার্চ মাসে সুনীতাকে বিয়ে করেছিলেন। ১৯৮৮ সালে তাদের মেয়ে টিনার জন্ম হয় এবং তাদের একটি ছেলে যশবর্ধনও রয়েছে। সুনিতা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় গোবিন্দা এবং তাদের সন্তানদের সঙ্গে ছবি শেয়ার করেন, যা তাদের ঘনিষ্ঠ পারিবারিক বন্ধনকে তুলে ধরে।