Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শাহরুখ থেকে সলমন, বাড়িতেই গণেশ পুজো করেন এই সকল বলি তারকারা

চলুন দেখে নেওয়া যাক, কোন কোন বলিউড সেলিব্রিটি কীভাবে ১১ দিনের উৎসবটিকে আনন্দ ও ভক্তির সঙ্গে উদযাপন করেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: হাতে মাত্র আর কয়েকটা দিন। এরপরেই শুরু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর এই উৎসবের ঠিক আগের মুহূর্তেই রাখি বন্ধন থেকে শুরু করে জন্মাষ্টমী, বিশ্বকর্মা পুজোতে মেতে ওঠে দেশের একাধিক রাজ্য। তবে মোটামুটি উৎসবের মরসুম শুরু হয় গণেশ চতুর্থী থেকে। মা আসার আগেই তাঁর ছেলে চলে আসেন মর্ত্যে। তবে এই পুজোর দাপট বাংলায় তেমন না হলেও মুম্বই-সহ দেশের একাধিক রাজ্যে বেশ ধুমধাম করে পালিত হয় গণেশ পুজো। বিশেষ করে মুম্বইয়ের গণেশ পুজো দেখার মতো হয়। পাড়ায় পাড়ায় তো বটেই, সবার বাড়িতে বাড়িতেও গণেশ পুজোয় মাতেন সবাই। জাতি ধর্ম বর্ণ সব মিশে একাকার হয়ে যায় সিদ্ধিদাতা গণেশ বন্দনায়। সেলিব্রিটিরাও বাদ যান না, শাহরুখ খান থেকে সলমন খান সারা আলি খান, যারা হিন্দু না হয়েও বাড়িতে ধুমধাম করে গণেশ পুজো করেন। আগামি ১৯ সেপ্টেম্বর থেকে শুরু গণেশ উৎসব। তার আগে চলুন দেখে নেওয়া যাক, কোন কোন বলিউড সেলিব্রিটি কীভাবে ১১ দিনের উৎসবটিকে আনন্দ ও ভক্তির সঙ্গে উদযাপন করেন।

শাহরুখ খান তার পরিবারের সঙ্গে মন্নতেই গণেশ চতুর্থী উদযাপন করেন। প্রতি বছর, তিনি এবং তাঁর সন্তানরা প্রজ্ঞার প্রভুকে ঐতিহ্যগত ভাবে স্বাগত জানান। 

শ্রদ্ধা কাপুরের বাড়িতেই গণেশ চতুর্থী উদযাপন হয়, যা তাঁদের পারিবারিক পুনর্মিলনকেও চিহ্নিত করে। প্রার্থনা থেকে শুরু করে সুস্বাদু খাবারের স্বাদ, সবটাই কাপুর-কোলহাপুর পরিবারে পালিত হয়। 

রাকেশ বাপট তাঁর নিজের বাড়িতেই পরিবেশ-বান্ধব উপায়ে প্রতিমা তৈরি করে গণেশ চতুর্থী উদযাপন করেন। তিনি তার সেলিব্রিটি বন্ধুদের জন্যও কর্মশালার আয়োজন করেন।

সলমন খান এবং তাঁর পরিবার দীর্ঘদিন ধরে বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন করে আসছেন। তবে এখন, এই পুজো তাঁর বোন অর্পিতা খান শর্মার বাড়িতে চলে গিয়েছে। 

শিল্পা শেঠি ভক্তি ও জাঁকজমকের সঙ্গে বার্ষিক গণেশ চতুর্থী উদযাপন করেন। অত্যাশ্চর্য সাজসজ্জা এবং সঙ্গীতের সঙ্গে তিনি বাপ্পাকে বাড়িতে স্বাগত জানান

একজন মহারাষ্ট্রীয় হওয়ার কারণে, সোনালি বেন্দ্রে নিজের বাড়িতে ঐতিহ্যগতভাবে গণেশ চতুর্থী উদযাপন করেন।

করণ কুন্দ্রা এবং তেজস্বী প্রকাশ গত বছর একসঙ্গে গণেশ চতুর্থী উদযাপন করেছিলেন। 

অনন্যা পান্ডে এবং তাঁর পরিবার প্রতি বছর গণপতি উদযাপন করেন। 

জিতেন্দ্রর বাড়িতে সবচেয়ে বড় গণেশ চতুর্থী উদযাপন করা হয়। একতা কাপুরের ঘনিষ্ঠ সেলিব্রিটিরা তাঁদের বাড়ির পুজোতে আমন্ত্রিত থাকেন। 

করিনা করিশ্মা কাপুররা আরকে স্টুডিওতে গণেশ চতুর্থী উদযাপনের জন্যে বড় আয়োজন করতেন। তবে এখন করিনা কাপুর তাঁর সন্তানদের নিয়ে বাড়িতে উৎসব উদযাপন করেন। 

রাহুল বৈদ্য একজন মহারাষ্ট্রীয় হওয়ার কারণে তাঁর বাসভবনেই গণেশ চতুর্থী উদযাপন করেন।

অর্জুন বিজলানি এবং তাঁর পরিবার প্রতি বছর গণেশ উত্সব উদযাপন করে।

সোনু সুদের তাঁর বাড়িতে বড় করে গণপতি উদযাপন করেন। 

গুরমিত চৌধুরী এবং দেবীনা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেও গণেশ চতুর্থী উদযাপন হয়। 

হৃতিক রোশন এবং তাঁর পরিবার প্রতি বছর তাঁদের বাড়িতে গণপতির আয়োজন করে। উৎসবের জন্য তাঁরা পরিবেশবান্ধব পদ্ধতি গ্রহণ করেন। 

রাজকুমার রাও বাড়িতে পরিবেশবান্ধব পদ্ধতিতে গণেশ মূর্তি বানিয়ে তা পুজো করেন। 

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

ভোটের মুখেই বিধাননগরের সিপি বদল কমিশনের, সরানো হল মুরলীধরকে

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে মোদি সরকার? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

0:00