Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘খুব তাড়াতাড়ি চলে গেলে বন্ধু’, অরুণ রায়ের মৃত্যুতে শোকপ্রকাশ দেব-রুক্মিণীর

প্রিয় পরিচালককে হারিয়ে শোকস্তব্ধ গোটা টলিউড। সুপারস্টার দেব এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রও।

Share:

নিজস্ব প্রতিনিধি: নতুন বছরের দ্বিতীয় দিনেই টলিউডের মুখ ভার। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে টলিউডের স্বনামধন্য পরিচালক অরুণ রায়। বেশ কিছুদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দেব অভিনীত ‘বাঘাযতীন’ শুটিংয়ের সময়েই তাঁর ফাস্ট স্টেজ খাদ্যনালীতে ক্যান্সার ধরা পড়ে। তা নিয়েই তিনি ছবির শুটিং সেরেছিলেন। শুধু ‘বাঘাযতীন’ নয়, শেষ করেন ‘অরণ্যের দিনরাত্রি’ ছবির কাজও। তখন থেকেই শরীরে মারণরোগের সংক্রমণ। রোগকে উপেক্ষা করেই একের পর এক ছবি তৈরি করার স্বপ্ন বুনছেন অরুণ রায়। গতবছর একাধিক হাসপাতালে ভর্তি হলেও বাড়িতে ফিলেছিলেন তিনি।

পরিকল্পনা করছিলেন দেবকে এবার তিনি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভূমিকায় পর্দায় হাজির করবেন। ছবির তৈরির রেইকিও শুরু করে দিয়েছিলেন অরুণ রায়। কিন্তু মাঝেই ছন্দপতন। বেশ কয়েকদিন ধরেই হাসপাতালে ভর্তি অরুণ রায়। লড়ছেন মৃত্যুর সঙ্গে। হাসপাতালের বিছানায় শুয়েই ক্রমাগত জপ করে গিয়েছেন, সুস্থ হলেই তিনি ছবি তৈরির কাজ শুরু করবেন। কিন্তু শেষ রক্ষা হল না, মাত্র ৫৬ বছরেই না ফেরার দেশে পাড়ি দিলেন অরুণ রায়।

রেখে গেলেন তাঁর হাতে তৈরি একাধিক চলচ্চিত্র। যার হাত ধরে বাংলার মানুষ ‘এগারো’ দেখেছেন, বিনয়-বাদল-দিনেশকে পেয়েছেন। যিনি সিনেপর্দায় জীবন্ত করে তুলেছিলেন ভারতীয় সিনেমার আদিপুরুষ হীরালাল সেনকে। তাঁর সিনেমা লাখ লাখ দর্শকদের মন জয় করেছে। তাঁর হাতে তৈরি দেব অভিনীত বাঘাযতীনও দর্শকদের কাছে বেশ প্রশংসা পেয়েছে। সেই প্রিয় পরিচালককে হারিয়ে শোকস্তব্ধ গোটা টলিউড। সুপারস্টার দেব এবং অভিনেত্রী রুক্মিণী মৈত্রও।

রুক্মিণী কাছে অরুণ রায় ছিলেন শিক্ষকের মতো। জীবনের হিরো বলে ডাকতেন তিনি অরুণ রায়কে। প্রিয় হিরো, দাদা, প্রিয় শিক্ষকের প্রয়াণে শোকস্তব্ধ রুক্মিণী, সোশাল মিডিয়ায় শোক প্রকাশ করে অভিনেত্রী লিখলেন, ”আমি সবসময় তোমাকে ভালোবাসব। তুমি আমার হিরো। হিরোর মতো শেষ পর্যন্ত লড়ে গেলে। তোমার সব কথা রাখব অরুণদা, কথা দিলাম। কিন্তু না ছেড়ে গেলেই পারতে, আমি তোমাকে খুব ভালোবাসি।” অন্যদিকে সুপারস্টার দেব অরুণ রায়ের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখলেন, ‘অনেক তাড়াতাড়ি চলে গেলে বন্ধু, তুমি ছিলে ২৪ ক্যারেট গোল্ড”। অন্যদিকে, সোশাল মিডিয়ায় দেব প্রযোজনা সংস্থার তরফে শোক প্রকাশ করে জানিয়েছে, “পরিচালক অরুণ রায়ের প্রয়াণে আমরা শোকাহত। পরিচালক হিসেবে তোমার দর্শন, তোমার অধ্যাবসায়, ক্রিয়েটিভিটি আমাদের সমৃদ্ধ করেছে। চিরকাল উনি আমাদের অনুপ্রেরণা জোগাবে। তোমার আত্মার শান্তি কামনা করি।”

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00