Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুনম পাণ্ডের মুম্বইয়ের বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচল অভিনেত্রীর পোষ্য

আগুন লাগার প্রাথমিক অনুমান, এসিতে শর্ট সার্কিট হয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই একজন ব্যবহারকারী লিখেছেন, 'ঈশ্বরকে ধন্যবাদ, পরিবারের সদস্য এবং তাঁদের পোষা কুকুর নিরাপদ।'

Share:

নিজস্ব প্রতিনিধি: তাঁকে নিয়ে প্রায় সবসময়ই চলে বাড়তি উন্মাদনা। তবে প্রকাশ্যে নয়, গোপনে। তাঁর পোশাক থেকে অঙ্গভঙ্গি, সবটাই সংবাদের শিরোনামে উঠে আসে প্রতিনিয়ত। এবার তাঁর বাড়িতেই ঘটল অঘটন। ইন্টারনেট সেনসেশন এবং অভিনেত্রী মডেল পুনম পান্ডে নীল ছবির তারকা নামেই পরিচিত। পাশাপাশি আইটেম নম্বরেও নেচেছেন কয়েকটি বলিউড ছবিতে।বছর কয়েক আগেই তাঁর এবং তাঁর স্বামীর বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ উঠেছিল। তাঁকে শেষ দেখা গিয়েছিল ‘লক আপ’এ। কিন্তু এখন তিনি অন্য কারণে শিরোনাম হলেন। গতকাল তাঁর মুম্বাইয়ের বাড়িতে ভয়াবহ আগুন লেগেছে। কেউ তাঁর বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ, আগুন লেগে তাঁর ঘরের অর্ধেক জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে। তবে কোনো হতাহত বা হতাহতের খবর নেই। তবে অভিনেত্রীর পোষা কুকুরের গায়ে আগুন লেগে গেলে তাকে বাঁচানো সম্ভব হয়। দমকল বিভাগ আপাতত ঘটনার কারণ জানতে তদন্ত করছে।

তবে সে সময় অভিনেত্রীর ঘরে ছিল তাঁর পোষ্য। পুনম ছিলেন বাড়ির বাইরে। আবাসনের এক বাসিন্দা এসে পুনেমর ঘরের আগুন নেভানোর চেষ্টা করেন, দমকলে খবর দেন। ফায়ার ব্রিগেড ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ‘ভাইরাল ভায়ানি’ অ্যাকাউন্টে পুনম পান্ডের বাড়ির ছবি শেয়ার করেছে। সেখানে অভিনেত্রীর শোবার ঘরের একটি ছবি ছিল। যেখানে দেখা যাচ্ছে, ওই ঘরের এসি সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গিয়েছে। সেই দেয়ালের অবস্থাই একেবারেই খারাপ হয়ে গেছে। আগুন লাগার প্রাথমিক অনুমান, এসিতে শর্ট সার্কিট হয়েছে। ভিডিওটি ভাইরাল হতেই একজন ব্যবহারকারী লিখেছেন, ‘ঈশ্বরকে ধন্যবাদ, পরিবারের সদস্য এবং তাঁদের পোষা কুকুর নিরাপদ।’

মুম্বইয়ের এক অভিজাত আবাসনের ১৬ তলায় থাকেন পুনম। পুনম বলেন, ‘‘রাতেই আমার ঘরে আগুন লাগে। আমি ও আমার ছেলে দু’জনেই সুস্থ আছি। অনেকের ফোন পেয়েছি। সকলে এ ভাবে পাশে থাকার জন্য ধন্যবাদ। আমি ভাল আছি, যেমনটা সব সময় থাকি। তেমন গুরুতর কিছু হয়নি। ঈশ্বরের কৃপা।’’ ২০২০ জুলাই মাসে স্যাম-পুনম বাগদান সারেন। সে বছরই সেপ্টেম্বরে তাঁদের বিয়ে হয়। সেপ্টেম্বর মাসেই গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়ে পুনম তাঁর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ আনেন পুনম। তবে শেষমেশ বিবাহবিচ্ছেদের পথে হাঁটেন। এখন একাই থাকেন পুনম।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00