Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘৫ পর্বের জন্যে দিতে হবে ২ লাখ ঘুষ’, ‘সারেগামাপা’ শোয়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ

যেখানে সুপ্রিয় নামে জনৈক তরুণ অডিশনের কার্ড শেয়ার করে লিখেছেন, তাঁর কাছে ফোন করে পাঁচটি পর্বের জন্য ২ লক্ষ টাকা চাওয়া হয়েছে। এই টিভি শোটা নিয়ে অনেকের অনেক রকম ভরসা আশা থাকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: রিয়েলিটি শোগুলির বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ যুগ যুগ ধরে চলে আসছে। শো কর্তৃপক্ষের বিরুদ্ধে মাঝে মধ্যেই লাখ লাখ টাকা ঘুষ নিয়ে প্রতিযোগীদের শোয়ে সুযোগ পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। খুব শীঘ্রই শুরু হতে চলেছে জি বাংলা ‘সারেগামাপা লেজেন্ডস। বাংলার একটি বিখ্যাত মিউজিক রিয়েলিটি শো এটি। শুধু বাংলা নয়, বাংলাদেশ থেকেও এখানে প্রতিযোগী হয়ে এসেছেন একাধিক শিল্পী। তবে এবার এই শোয়ের বিরুদ্ধেই উঠল মারাত্মক অভিযোগ।

এবার শোয়ে সঞ্চালকের ভূমিকায় থাকবেন অনির্বাণ ভট্টাচার্য। তার আভাস দিন কয়েক আগেই মিলেছে। ঠিক কবে থেকে শো শুরু হবে, তা এখনও অজানা। এবার শো শুরুর আগেই ‘সারেগামাপা লেজেন্ডস’-এর বিরুদ্ধে উঠল দুর্নীতির অভিযোগ! প্রায় দু’মাস ধরেই শোয়ের অডিশন চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সেই অডিশন নিয়েই এবার ভাইরাল বিস্ফোরক পোস্ট, মুহূর্তেই ভাইরাল হয়েছে সেই পোস্ট। যেখানে সুপ্রিয় নামে জনৈক তরুণ অডিশনের কার্ড শেয়ার করে লিখেছেন, তাঁর কাছে ফোন করে পাঁচটি পর্বের জন্য ২ লক্ষ টাকা চাওয়া হয়েছে। এই টিভি শোটা নিয়ে অনেকের অনেক রকম ভরসা আশা থাকে। অনেকেই অনেক দূর থেকে এই শোতে অডিশন দিতে আসেন।

কিন্তু তারা এটা জানে না এই ঝাঁ চকচকে পর্দার পেছনে কতটা জঘন্য সত্যি লুকিয়ে রয়েছে। সেকেন্ড রাউন্ড অডিশন দেওয়ার পরই তাঁকে ফোন করে ২ লাখ টাকা চাওয়া হয় ৫টা এপিসোড বিনিময়ে। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে গিয়েছে এই পোস্ট। যদিও কেউ কেউ সুপ্রিয়কে দুষে বলেছেন, সুযোগ না পেয়ে হয়তো সে এসব রটাচ্ছে। দুর্নীতির অভিযোগ তুলছেন জনপ্রিয় শোয়ের বিরুদ্ধে। আবার কেউ কেউ বলছেন, এই ঘটনা সত্যি। তাঁদের চেনা পরিচিত লোকজনের সঙ্গেও এমন ঘটনা ঘটেছে। যদিও জি বাংলা কিংবা ‘সারেগামাপা লেজেন্ডস’ টিম এ প্রসঙ্গে এখনও কিছুই জানায়নি। আবার কিছুদিন আগে গৌরব সরকার বলে একজন দাবি করেছিলেন যে, অডিশনে তাঁর গান না শুনে হাসি-ঠাট্টা করছিলেন। এবার শোয়ের অংশ নেওয়ার জন্য ‘ঘুষ’ চাওয়ার অভিযোগ উঠল।

জি বাংলায় ‘রাণী ভবানী’র ভবিষ্যৎ অনিশ্চিত! শুরুতেই হোঁচট নতুন মেগার?

কথা নাকি গীতা? চলতি সপ্তাহের টিআরপিতে বেঙ্গল টপার কে! দেখুন সম্পূর্ণ তালিকা

এক লাফে ২০ বছর পার ‘নিম ফুলের মধু’-র, নয়া অবতারে রুবেল, সৃজনকে কি ফিরে পাবে পর্ণা?

শুরুতেই বাজিমাত পরিণীতার, বেঙ্গল টপারের সিংহাসনে জগদ্ধাত্রী নাকি গীতা? রইল টিআরপি তালিকা

দীর্ঘ বিরতির পর ছোট পর্দায় কামব্যাক ‘ভুতু’-র, কোন সিরিয়ালে দেখা যাবে আর্শিয়াকে!

চলছে স্যালাইন, হাসপাতালে ভর্তি ছোট পর্দার ‘আনন্দী’, হঠাৎ কি হল অন্বেষার?

গায়িকার চরিত্র নিয়ে কুৎসিত আক্রমণ, জবাবে কি বললেন ‘সারেগামাপা’-র বিচারক অন্তরা?

ডিভোর্সের গুঞ্জন উড়িয়ে ফের মা হচ্ছেন পর্ণার ‘কূটনি জা’, কবে আসছে মানসীর সন্তান!

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00