Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক লাফে ২০ বছর পার ‘নিম ফুলের মধু’-র, নয়া অবতারে রুবেল, সৃজনকে কি ফিরে পাবে পর্ণা?

Share:

নিজস্ব প্রতিনিধি: একলাফে ২০ বছর এগিয়ে গেল জি বাংলার(Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক(Bengali Serial) ‘নিম ফুলের মধু’-র(Neem Phuler Modhu) গল্প। একাধিক পরিবর্তনের জেরে সবকিছুই যেন ঘেঁটে ঘ হয়ে গিয়েছে। নয়া প্রোমোতে যা দেখে গেল তা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের উচ্ছ্বাস তুঙ্গে। শেষ কয়েক সপ্তাহে নিম ফুলের মধুর টিআরপি নিয়ে চলছিল দোলাচল। সম্ভবত সেই কারণেই নির্মাতারা ধারাবাহিকের প্লটে ব্যাপক পরিবর্তন এনেছেন। এমনকি ইতিমধ্যেই মেগার সম্প্রচারেও পরিবর্তন আনা হয়েছে। আগে রাত আটটার সময় ‘নিম ফুলের মধু’ সম্প্রচারিত হলেও এবার থেকে সন্ধ্যা ছ’টায় টিভির পর্দায় দেখা যাবে এই সিরিয়াল।

আরও পড়ুনঃ মাথায় গামছা বেঁধে ট্রাক্টর নিয়ে ধান কিনতে হাজির জেলাশাসক, তার পর ….

এদিন ‘নিম ফুলের মধু’ ধারাবাহিকের যে নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে সেখানে দেখা যাচ্ছে সময় এগিয়ে গিয়েছে ২০ বছর। ছোট্ট পুঁটি আর ছোট্টটি নেই, এখন সে পূর্ণবয়স্ক যুবতী‌। এই চরিত্রের মাধ্যমে ধারাবাহিকে নয়া সংযোজন ঘটল অভিনেত্রী সোমু সরকারের। এবার থেকে তাঁকেই দেখা যাবে পুঁটির ভূমিকায়। এদিকে নয়া প্লট অনুযায়ী, মারা গিয়েছে নায়িকা পর্ণার জ্যাঠশ্বশুড়। তাঁর নিজের শাশুড়ি অর্থাৎ ‘বাবুর মা’ কৃষ্ণা দত্ত আরও বৃদ্ধা হয়েছেন কালের নিয়মে। এই ২০ বছরে দত্ত বাড়িতে কি কি পরিবর্তন ঘটে গিয়েছে সেটাই দেখানো হল প্রোমোতে।

আরও পড়ুনঃ কুর্তা কিনতেই ভুলে গেলেন হবু বর, ভেস্তে যাচ্ছিল গায়ে হলুদ, এর পর যা ঘটল…

কিন্তু এখানেই চমকের শেষ নয়। নয়া গল্প অনুযায়ী, ধারাবাহিকের নায়ক সৃজন বহু বছর হল নিরুদ্দেশ হয়ে গিয়েছে। এদিকে পর্ণাও সাংবাদিকতার পেশা ছেড়ে দিয়ে এখন পুরোদস্তুর গৃহবধূ। কিন্তু একজন ক্রিমিনালকে ধরার জন্য পুলিশ পর্ণার কাছে সাহায্য চাইতে আসে। এদিকে প্রোমোতে দেখা যাচ্ছে ওই ক্রিমিনালের ভূমিকায় রূপদান করছেন রুবেল দাস। সে-ই কি আসল সৃজন? নাকি হুবহু তাঁর মতো দেখতে এই নয়া ক্রিমিনাল? এই সকল রহস্যের জট খুলবে আগামী পর্বগুলিতে। ফলে সিরিয়ালে টানটান উত্তেজনা বজায় থাকবে আগামীদিনেও, তা বেশ ভালোই বোঝা যাচ্ছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00