Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জানেন কী, শুটিংয়ের প্রতিদিন টোটার কাছে বাংলা শিখতেন আলিয়া এবং শাবানা

ধারণা ছিল, সুপারস্টাররা সম্ভবত অহংকার নিয়ে সেটে আসে কিন্তু আলিয়া-রণবীর সবকিছু পিছনে ফেলে সেটে আসত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বক্সঅফিসে বইছে করণ জোহরের ‘রকি অউর রানি কি প্রেম কাহিনী’র ঝড়। আর এই ঝড় তুলেছে রণবীর সিং বা আলিয়া ভাট কেউই নয়, বাঙালি অভিনেতা টোটা রায়চৌধুরীর কত্থক ডান্স এবং প্রবীণ তারকা ধর্মেন্দ্র-শাবানারর অনস্ক্রিন চুম্বন। যা নিয়ে রীতিমতো সাইক্লোন উঠেছে। টোটা রায়চৌধুরীর নাচ দেখে ইতিমধ্যেই ফিদা নেটিজেন। ছবিতে আলিয়াকে একজন বাঙালি বাড়ির কন্যা হিসেবে দেখানো হয়েছে। যিনি কিনা আবার সাংবাদিক। আর যেহেতু বাঙালি পরিবেশের একটি ছায়াছবি দেখানো হয়েছে সিনেমাতে, তাই বাংলা কথা থাকবে না তা কি হয়!

প্রথমদিকে আলিয়াকে বাংলা শেখানোর বিষয়টি একটু চিন্তার বিষয় হলেও পরে ছবিতে দুই বাঙালি তারকা থাকতে নিমেষে সমস্যার সমাধান হয়ে যায়। ছবিতে টোটা রায়চৌধুরী রানির (আলিয়া ভাট) বাবা অর্থাৎ চন্দন চট্টোপাধ্যায়ের ভূমিকায় অভিনয় করেছেন। মুভিতে রণবীর সিংয়ের সঙ্গে তাঁর ‘দোলা রে দোলা’ নাচটি ইতিমধ্যেই ব্যপক প্রশংসা কুড়িয়েছে। সম্প্রতি টোটা রায়চৌধুরী একটি সাক্ষাৎকারে আলিয়া ভাটের সঙ্গে কাজ করার অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরেছেন।

অভিনেতা প্রকাশ করেছেন যে, আলিয়া প্রায়শই তাঁর কাছে বাংলা শেখার জন্যে প্রশিক্ষন নিতেন। আর এই বিষয়ে আলিয়ার স্টারডম কখনই তাঁকে প্রভাবিত করে নি এবং তিনি একজন আগ্রহী শিক্ষার্থী ছিলেন। টোটার কথায়, “তাঁরা দুজনেই (আলিয়া ভাট এবং শাবানা আজমি) আমার কাছ থেকে বাংলা শিখেছে, এবং ভুল উচ্চারণ করলে তাঁরা আমাকে এবং চূর্ণীকে জিজ্ঞাসা করত। তাঁরা দুজনেই বাংলা শিখতে খুবই আগ্রহী ছিলেন। শাবানা জির ক্যারিয়ারে সফল। আর আলিয়াও ইতিমধ্যেই সুপারস্টার। কোনও অহং বোধ তাঁদের দেখিনি।” টোটা রায়চৌধুরী আরো বলেন, “ক্ষুধা, আরও ভাল করার অনুসন্ধান, আমাদের মতো সুপারস্টার এবং সাধারণ অভিনেতাদের আলাদা করে। ধারণা ছিল, সুপারস্টাররা সম্ভবত অহংকার নিয়ে সেটে আসে কিন্তু আলিয়া-রণবীর সবকিছু পিছনে ফেলে সেটে আসত। তাঁরা সবাই এতটাই বন্ধুত্বপূর্ণ ছিল যে, রণবীর এবং আলিয়ার মতো তারকারা সেটে আসা মাত্রই আমাকে আলিঙ্গন করত। জার্নি টা সত্যই অনবদ্য ছিল।” রকি অর রানি কি প্রেম কাহানি বক্স অফিসে ইতিমধ্যেই ১০০ কোটি উপার্জন করেছে।

জিতের সঙ্গে পর্দা ভাগ করবেন টোটা! কোন ছবিতে কার জায়গায় আসছেন তিনি?

করণ জোহরের হাত ধরে বলিউডে বাজিমাত, এবার নীরজ পাণ্ডের ওয়েবসিরিজে টোটা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00