Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইউরোপ বেড়াতে গিয়ে সর্বস্ব খোয়ালেন তারকা দম্পতি

Share:

নিজস্ব প্রতিনিধি : ইউরোপে বেড়াতে গিয়ে সবকিছু খোয়ালেন তারকা দম্পতি দিব্যাঙ্ক ত্রিপাঠী ও বিবেক দাহিয়া। তাঁদের সঙ্গে থাকা পাসপোর্ট, ওয়ালেট সহ দশ লক্ষ টাকা চুরি গিয়েছে। পাশাপাশি যে সমস্ত জিনিস তাঁরা কিনেছিলেন, সেগুলিও খোয়া গিয়েছে।

জানা গিয়েছে, অষ্টম বিবাহ শতবার্ষিকী পালন করতে ইউরোপ ভ্রমণে গিয়েছিলেন দিব্যাঙ্ক ও বিবেক। চুরির ঘটনা প্রসঙ্গে বিবেক জানান, ‘বুধবার আমরা ফ্লোরেন্সে এসে পৌঁছেছিলাম। পরিকল্পনা ছিল একদিন থাকার। পার্কিং করে রাখা গাড়ির মধ্যে আমাদের বেশ কিছু জিনিস ছিল। কিন্তু যখন আমরা ফেরত এলাম, তখন দেখি গাড়ি ভাঙা অবস্থায় রয়েছে। গাড়ির ভিতর থেকে পাসপোর্ট, ওয়ালেট, টাকা ও বিভিন্ন দামী জিনিসপত্র চুরি হয়ে গিয়েছে। কিছু পুরনো কাপড়চোপড় গাড়ির ভিতর ফেলে রেখে দিয়ে গেছে।‘

একইসঙ্গে অভিনেতা বিবেক দাহিয়া জানিয়েছেন, স্থানীয় থানায় তাঁরা সাহায্য চাইতে পৌঁছেছিলেন। কিন্তু পুলিশ তাঁদের সাহায্য করেনি। এলাকায় যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, সেটিও তদন্তের স্বার্থে কাজে আসেনি। শেষ পর্যন্ত তাঁরা দূতাবাসে পৌঁছোয়। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই দূতাবাস বন্ধ ছিল। জানা গিয়েছে, পাসপোর্ট চুরি হয়ে যাওয়ায় দেশে ফেরাই এখন মুশকিল হয়ে গিয়েছে তারকা দম্পতির। অভিনেতা জানান, তাঁদের হাতে কোনও টাকা নেই। তাঁদের অস্থায়ী পাসপোর্ট প্রয়োজন। দূতাবাস যদি সাহায্য না করে তাহলে তাঁদের দেশে ফেরাই মুশকিল হয়ে যাবে।

মাছি তাড়াচ্ছে ‘সিকন্দর’, মুম্বইয়ের একাধিক হল থেকে সরানো হল সলমানের ছবি

বেডরুমে ঢুকে গ্রেফতার করেছে, পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন আল্লু অর্জুন

বিয়ের ৮ বছর পর মা হতে চলেছেন জনপ্রিয় টেলিভিশন অভিনেত্রী

ভয়াবহ দুর্ঘটনায় ভেঙেছে দুই হাতের হাড়, হবে অস্ত্রোপচার, কেমন আছেন দিব্যাঙ্কা?

মিঠুনকেও এবার ‘গদ্দার’ তকমা দিলেন মমতা

অতিরিক্ত ঘুমের ওষুধে মৃত্যু অভিনেতা ম্যাথু পেরির

প্রয়াত জনপ্রিয় তামিল কৌতুকাভিনেতা আরএস শিবাজি   

৮৩-তেই ইন্দ্রপতন ‘ব্রেকিং ব্যাড’ অভিনেতা মার্ক মার্গোলিসের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00