Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মাছি তাড়াচ্ছে ‘সিকন্দর’, মুম্বইয়ের একাধিক হল থেকে সরানো হল সলমানের ছবি

Share:

নিজস্ব প্রতিনিধি: বাণিজ্যনগরী মুম্বইয়ের বেশিরভাগ বড় পর্দায় সিকন্দরকে সরিয়ে জায়গা করেছে গুজরাতি ছবি উম্বারো এবং দ্য বেস্ট পান্ড। সলমন খান এবং রাশমিকা মন্দনার বিগ বাজেটের ছবি ‘সিকন্দর’ তেমনভাবে দাগ কাটতে পারেনি দর্শকের মনে। ছবি মুক্তির পর প্রথম দিনই দর্শকদের হতাশ হয়ে প্রেক্ষাগৃহ ছেড়ে যেতে দেখা গেছে, যা সলমনের ছবির ক্ষেত্রে অবিশ্বাস্য। দুর্বল অভিনয়, দুর্বল চিত্রনাট্যের কারণে দর্শকদের পর্দায় আটকে রাখতে ব্যর্থ হয়েছেন ভাইজান। পাশাপাশি ব্যাকগ্রাউন্ড মিউজিকও তেমন নয়। ফলে সব দিক থেকেই ব্যাকফুটে ‘সিকন্দর’।

ঈদের দিন মুক্তি পেয়েছে সলমন খান এবং রাশমিকা মন্দনার ছবিটি। কিন্তু সপ্তাহ কাটতে না কাটতেই হল মালিকরা ছবিটিকে সরিয়ে অন্য ছবি আনতে বাধ্য হয়ছে। কারণ দর্শকরা তেমনভাবে সিকন্দর দেখছেন না। জানা গিয়েছে, কান্দিভালির আইনক্স, রঘুলীলা মল থেকে সিকন্দরকে সরিয়ে আনা হয়েছে গুজরাতি ছবি উম্বারো। মঙ্গলবার থেকে ওই শো বাতিল করা হয়েছে। কারণ সিকান্দার দেখানোর থেকে গুজরাটি ছবি থিয়েটার মালিকদের জন্য বেশি লাভজনক বলে জানা গিয়েছে। পাশাপাশি সিনেপলিস এবং পিভিআর, ওরিয়ান মলেও সিকেন্দরের জায়গায় অন্য ছবি এনেছেন হল মালিকরা। সেখানে সিকেন্দরের জায়গা নিয়েছে মোহনলাল এবং পৃথ্বীরাজ সুকুমারানের চলচ্চিত্র এমপুরান। নারিম্যান পয়েন্টের আইনক্সে সিকেন্দরের জায়গা নিয়েছে জন আব্রাহাম অভিনীত দ্য ডিপ্লোম্যাট।

বলিউড ভাইজানের ‘সিকান্দার’ নিয়ে অনুরাগীদের ব্যাপক প্রত্যাশা ছিল। কিন্তু তাদের সেই প্রত্যাশা পূরণ হয়নি। বক্স অফিসে সেভাবে আলোড়ন সৃষ্টি করতে পারেনি এই সিনেমা। ছবি মুক্তির প্রথম দিন থেকেই তেমন সাড়া ফেলতে পারেনি। হত্যার হুমকি মাথায় নিয়ে ‘সিকান্দার’ সিনেমার শুটিং করেছিলেন সলমান খান। লরেন্স বিষ্ণোইয়ের পক্ষ থেকে একের পর এক হুমকি পেয়েও দমে যাননি ভাইজান। ভারতের বিভিন্ন জায়গায় অবাধে শুটিং করেছিলেন সলমান।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00