চোখে বাঁধা ব্যান্ডেজ, একাই হাসপাতাল থেকে ফিরলেন ধর্মেন্দ্র, কী হল তাঁর?

চোখে ব্যান্ডেজ বাঁধা, সঙ্গে নেই পরিবারের কেউই, হাসপাতাল থেকে একাই গাড়িতে উঠতে দেখা গেল বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে। কী হয়েছে তাঁর?

Share:

নিজস্ব প্রতিনিধি: চোখে ব্যান্ডেজ বাঁধা, সঙ্গে নেই পরিবারের কেউই, হাসপাতাল থেকে একাই গাড়িতে উঠতে দেখা গেল বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্রকে। কী হয়েছে তাঁর? আজ ইনস্টাগ্রামে, এক পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে এমনই একটি ভিডিও ভাইরাল হল অভিনেতার। ক্লিপে দেখা গিয়েছে, পাপারাজ্জিদের সঙ্গে চোখ নিয়ে কথা বলেছেন অভিনেতা। পাশাপাশি জানালেন, তিনি কতটা শক্তিশালী! অভিনেতা বললেন, ‘আমি এখনও খুব শক্তিশালী। আমার চোখে গ্রাফ্ট হয়েছে। আমি আর কথা বলতে পারছি না। আমি এখন চলে যাব, ঠিক আছে? আমি এখানে চিকিৎসা করাতে এসেছিলাম’। এরপর তিনি বলেন, “ভালবাসি দর্শক, ভালোবাসি বন্ধুরা, আমার ভক্তরা। আমি শক্তিশালী।”

প্রবীণ অভিনেতার ডান চোখে প্লাস্টার লাগানো ছিল। অভিনেতা চোখের গ্রাফ্ট কর্নিয়া ট্রান্সপ্ল্যান্টেশন কর হয়েছে, যা কেরাটোপ্লাস্টি নামেও পরিচিত। এটি চোখের একটি উন্নতমানের অস্ত্রোপচার পদ্ধতি। যা দৃষ্টিশক্তি উন্নত করতে বা ব্যথা উপশম করতে ক্ষতিগ্রস্ত বা অসুস্থ কর্নিয়াকে সুস্থ দাতা টিস্যু দিয়ে প্রতিস্থাপন করা হয়। তবে এদিন অভিনেতার সঙ্গে তাঁর বাড়ির কাউকে দেখা গেল না। তাঁর স্ত্রী হেমা মালিনীও ছিলেন না। এবং দুই ছেলে সানি দেওল ও ববি দেওলকেও দেখা যায়নি। ভিডিওটি ভাইরাল হতেই একজন ভক্ত জিজ্ঞাসা করেছেন, “আপনার কী হয়েছে, ধরমজি? দয়া করে নিজের যত্ন নিন।” একজনের মন্তব্যে লেখা ছিল, “ঈশ্বর আপনার মঙ্গল করুন। দয়া করে নিজেকে সামলে নিন। আপনার দ্রুত আরোগ্য কামনা করি।”

 

 

View this post on Instagram

 

A post shared by Viral Bhayani (@viralbhayani)

গত বছরের ডিসেম্বরে দুই ছেলে সানি দেওল এবং ববি দেওলের সঙ্গে ৮৯ তম জন্মদিন পালন করেছিলেন ধর্মেন্দ্র। প্রবীণ অভিনেতা বিশাল কেক কাটেন। সেখানে তাঁর ভক্তরা এবং পাপারাজ্জিরাও উপস্থিত ছিলেন। এই বছরের ডিসেম্বরে অভিনেতা তাঁর ৯০তম জন্মদিন উদযাপন করবেন। ধর্মেন্দ্রকে ২০২৩ সালে করণ জোহর পরিচালিত ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’তে শেষ দেখা গিয়েছিল। আগামীতে, ধর্মেন্দ্রকে শ্রীরাম রাঘবনের ইক্কিস ছবিতেও দেখা যাবে। ছবিতে মেগাস্টার অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্য নন্দাও অভিনয় করেছেন।

ধর্মেন্দ্রর প্রেমে পড়েই গোবিন্দাকে বিয়ে, বিচ্ছেদ গুঞ্জনের মাঝেই কোন সত্য প্রকাশ করলেন সুনীতা?

‘আনন্দ’-তে রাজেশ খান্নার জায়গায় তাকে নিতে পরিচালককে চাপ দিয়েছিলেন ধর্মেন্দ্র

৮৯ বছর বয়সেও তরতাজা ধর্মেন্দ্র, অভিনেতার পুল ওয়ার্কআউটের ভিডিওতে মুগ্ধ নেটপাড়া

ভক্তদের সঙ্গে সাত ধাপের কেক কেটে ৮৯তম জন্মদিন পালন ধর্মেন্দ্রর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]