Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

জন্মদিনে ডাইনির ছবি পোস্ট করে ‘অনুপমা’ খ্যাত রূপালীকে বিঁধলেন স‍ৎ মেয়ে

সবার মাঝে নজর কেড়ে নিল অভিনেত্রীর সৎ মেয়ে এশা বর্মার একটি পোস্ট। যদিও পোস্টটি শেয়ার করেও এখন মুছে ফেলেছেন এশা। পোস্টে সৎ মেয়েকে খলনায়িকা বলে অভিহিত করেছেন এশা।

Share:

নিজস্ব প্রতিনিধি: ৫ এপ্রিল ৪৮ বছরের পা রাখলেন ‘অনুপমা’ (Anupama) তথা হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রির অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় (Rupali Ganguly)। সকাল থেকেই অভিনেত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছেন তাঁর ভক্ত থেকে সহকর্মী সকলেই। কিন্তু সবার মাঝে নজর কেড়ে নিল অভিনেত্রীর সৎ মেয়ে এশা বর্মার একটি পোস্ট। যদিও পোস্টটি শেয়ার করেও এখন মুছে ফেলেছেন এশা। পোস্টে সৎ মেয়েকে খলনায়িকা বলে অভিহিত করেছেন এশা। তবে সিনেমার নয়, বাস্তব জীবনের। গত বছর থেকেই এশা-রূপালীর সম্পর্কের টানাপোড়েন সংবাদের শিরোনাম হচ্ছে। যখন এশার একটি পোস্ট ভাইরাল হয়ে গিয়েছিল। যেখানে তিনি দাবি করেছিলেন, তাঁর মায়ের সংসার ভাঙার একমাত্র কারণ রূপালী। যিনি তাঁর বাবার সঙ্গে অবৈধ সম্পর্ক স্থাপন করেছিলেন। ইতালিতে গিয়ে তাঁর মায়ের বিছানার শুয়েছিলেন।

তাঁর মায়ের সমস্ত সোনার গহনা চুরি করেন, এবং তাঁর বাবা অশ্বিন ভার্মাকে ফুঁসলিয়ে ভারতে নিয়ে এসে বিয়ে করেন। তাঁর মায়ের সংসার ভেঙেছেন তিনি, তাঁদের সুখের সংসারে দখল দিয়েছেন তিনি। তাঁর কারণেই এশার মায়ের মৃত্যু হয়েছে। রূপালীর কারণেই চুরমার হয়ে গিয়েছে তাঁদের সুখের সংসার। যদিও সৎ মেয়ের এই অভিযোগ পুরোপুরিভাবে অস্বীকার করেন রূপালী এবং তাঁর বিরুদ্ধে ৫০ কোটির মানহানির মামলা দায়ের করেন রূপালী। এবং দাবি করেন, এশার বক্তব্য তাঁর সুনাম নষ্ট করেছে এবং তার কেরিয়ারকে প্রভাবিত করেছে।সৎ মায়ের জন্মদিনে তাঁকে একটি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন এশা ভার্মাও, কিন্তু সেখানে তিনি রূপালীকে ‘খলনায়ক’ বলে অভিহিত করেছেন।

এশা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে ডিজনির ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য সেভেন ডোয়ার্ফস’-এর ‘ইভিল কুইন’-এর একটি ছবি শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, তিনি একটি বেলুন ধরে আছেন, আর ব্যাকগ্রাউন্ডে স্নো হোয়াইটকে হালকাভাবে দেখা যাচ্ছে। ছবির ক্যাপশনে লেখা ছিল, “গল্পের প্রতিপক্ষকে চিয়ার্স।” পোস্টের ক্যাপশনে এশা লিখেছেন, “আজকের জন্য একটি শেষ জন্মদিনের পোস্ট। কিছু জন্মদিনে এরকম পোস্ট প্রাপ্য, যদি তা ভিলেনের জন্যে হয়।” যদিও তিনি পোস্টের কোথায় রূপালীর নাম উল্লেখ করেননি। কিন্তু তিনি যে রূপালী গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে পোস্টটি করেছেন, তা জানতে বাকি নেই কারো। তবে কয়েক মিনিট পরেই তিনি স্টোরাটি মুছে ফেলেছেন। আসলে রূপালীর পাঠানো মানহানির নোটিশ পাওয়ার পর, এশা সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন যে, তিনি আর রূপালীর সঙ্গে বিবাদের বিষয়ে আর কথা বলবেন না কারণ তিনি তার জীবন নিয়ে এগিয়ে যেতে চান। তাই তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি ব্যক্তিগত রেখেছেন। কিন্তু সেই কথা রাখতে পারলেন কই, আবারও ইনস্টাগ্রামে রূপালীকে কটাক্ষ করে একাধিক পোস্ট শেয়ার করছেন এশা। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00