Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘দোস্তজী’-র পরিচালকের সঙ্গে চঞ্চল চৌধুরী, তবে কি এবার প্রসূনের নতুন ছবিতে ঢালিউড অভিনেতা?

‘দোস্তজী'র সাফল্যতার কাঁধে চেপে প্রসূন এখন ঘরে ঘরে পরিচিত। এদিকে চঞ্চলের জনপ্রিয়তাও দেশ ছাড়িয়ে বিদেশে পৌঁছেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলা এবং বাংলাদেশ আবারও এক হচ্ছে। সৌজন্যে সোমবার রাতের একটি পোস্ট। যেখানে দেখা যাচ্ছে, দু’জনে হাসিমুখে গা ঘেঁষে বসে রয়েছেন। একজন বাংলাদেশ ও কলকাতা দুই বিনোদন জগতের স্বনামধন্য অভিনেতা এবং অন্য জন নবাগত পরিচালক হলেও প্রথম ছবিতে একেবারে ছক্কা হাঁকিয়েছেন। কাদের কথা বলছি, আপনিও কী উৎসুক জানতে? অভিনেতা চঞ্চল চৌধুরী এবং পরিচালক প্রসূন চট্টোপাধ্যায়। গতকাল রাতে তাঁদের একসঙ্গে একটি ছবি দেখে শুরু জল্পনা।

আসলে এই মুহূর্তে দুজনেই আমেরিকাতে আছেন, সঙ্গে রয়েছেন টলিপাড়ার আরও অনেকেই। ‘নর্থ আমেরিকান বেঙ্গলি কনফারেন্স’তে যোগ দিতেই বিদেশে গিয়েছেন চঞ্চল ও প্রসূন। সেখানেই হোটেল ঘরে দু’জনে একসঙ্গে ক্যামজরাবন্দি হলেন। ফেসবুকে ছবিটি নিজেই পোস্ট করেছেন ‘দোস্তজী’র পরিচালক। ‘দোস্তজী’র সাফল্যতার কাঁধে চেপে প্রসূন এখন ঘরে ঘরে পরিচিত। এদিকে চঞ্চলের জনপ্রিয়তাও দেশ ছাড়িয়ে বিদেশে পৌঁছেছে। তাঁর অভিনীত বেশ কিছু সিনেমা এবং সিরিজ নিয়ে দারুণ আলোচনাও হয়ে দর্শকমহলে।

এদিন প্রসূন নিজেদের ছবি পোস্ট করে লেখেন, “এ বার তা হলে এক নতুন পদ রান্না করা যাক!” এরপর থেকেই গুঞ্জন শুরু, তবে কি সৃজিত মুখোপাধ্যায়ের পর এবার প্রসূনের ছবির প্রস্তুতি শুরু করতে চলেছেন চঞ্চল চৌধুরি? বিশদে জানতে পরিচালকের সঙ্গে যোগাযোগ করা হলেও এক্ষুনি কিছু বলতে নারাজ তিনি। বোঝা যাচ্ছে, সারপ্রাইজ রাখতে চান তিনি। তবে খানিকটা আভাস দিয়ে প্রসূন জানিয়েছেন, এখনও কিছু চূড়ান্ত হয়নি। ৭ জুলাই কলকাতায় ফিরবেন পরিচালক। তার পরেই কি হয়তো নতুন ছবির প্রস্তুতি শুরু করবেন তিনি। অন্য দিকে, মৃণাল সেন রূপে বড় পর্দায় খুব শীঘ্রই আসছেন চঞ্চল চৌধুরি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00