নিজস্ব প্রতিনিধিঃ ছাত্র আন্দোলন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও তার পরবর্তী সন্ত্রাসে উত্তাল বাংলাদেশ। আর সেইসময় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী থাকাকালীন সময় হাসিনাকে গণভবনে সামনে পেয়ে ‘আপা, আপনাকে একটা গান শোনাই?’এমনই আবদার করেছিলেন অভিনেতা চঞ্চল চৌধুরী।
এরপরেই জনপ্রিয় অভিনেতা প্রধানমন্ত্রীর অনুমতি নিয়েই ‘চোখ ছল ছল করে ওগো মা, কি ব্যথা অন্তরে ওগো মা, ভাঙনের যে খেলা চারিধার, নেই আজ গান একতার’ এই গানটি শোনায়। চঞ্চল ছাড়াও ভিডিওতে দেখা শোবিজ অঙ্গনের নুসরাত ফারিয়া, প্রার্থনা ফারদিন দীঘি, জায়েদ খান, চিত্রনায়ক রিয়াজ, এলিনা শাম্মি, সাব্বির আহমেদ-সহ বেশ কয়েকজন শিল্পীকে। হাসিনা সরকারের পতনের পর সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তাতে ক্ষোভে ফেটে পড়ে নেটিজেনরা।
উল্লেখ্য, বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে বাংলাদেশের একাধিক তারকাকে। কেউ সোশ্যাল মিডিয়ায় কেউ বা রাস্তায় নেমে আন্দোলন করেছেন কিন্তু দেখা মেলেনি দুই বাংলার জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর । একথায় তিনি এই আন্দোলন নিয়ে নীরবই ছিলেন। সেইজন্য তাঁর ওপর ক্ষোভ উগড়ে দিচ্ছেন নেটিজেনরা। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে চঞ্চল চৌধুরি জানিয়ে দেন , ‘আমি সাধারণ একজন শিল্পী। পেশাগত কারণ ছাড়া কোন কিছুর সঙ্গে আমার কোনও সম্পৃক্ততা নেই। আমার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নই। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক।‘