Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিয়ের আগেই ব্যবসায় মন, উদ্যোক্তা হিসেবে নতুন সফর শুরু পরিণীতির

@clensta_official-এর অংশদারি হিসেবে নতুন যাত্রা ঘোষণা করতে পেরে উত্তেজিত! এখানে এমন পণ্য হবে যা কিনা, একেবারেই নতুন। কখনও জল ছাড়া স্নান বা শ্যাম্পু করেছেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: আপ নেতা রাঘব চাড্ডার সঙ্গে বাগদানের পর থেকেই গুজব, তবে কি বিয়ের পরেই পরিণীতি রাজনীতি মহলে নাম লেখাবেন! বহু জল্পনার পর অবশেষে গত মে মাসে রাঘব চাড্ডার সঙ্গে নিজের সম্পর্কের কথা প্রক্সি আনেন বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া। নিউ দিল্লিতে রাঘবের বাড়িতেই অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে বাগদান সারেন তাঁরা, তাঁদের বাগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক মহলের একাধিক ব্যক্তিবর্গ। বিদেশে থেকে উড়ে এসেছিলেন পরিণীতির দিদি প্রিয়াঙ্কা চোপড়াও। সম্ভবত, আগামী অক্টোবরে রাজস্থানের উদয়পুরে রাগনীতি জুটির সামাজিক বিবাহ সম্পন্ন হতে চলেছে। বিয়ের আগেই আরও একটি সুখবর ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন পরিণীতি চোপড়া। অভিনয়ের পাশাপাশি এবার একজন উদ্যোক্তা হিসাবে যাত্রা শুরু করতে চলেছেন অভিনেত্রী।

সোমবার ইনস্টাগ্রামে অভিনেত্রী নিজেই ব্যবসায়িক জগতে প্রবেশের ঘোষণা দিলেন। নতুন ব্যবসা শুরু করতে চলেছেন অভিনেত্রী। পাশাপাশি জানালেন, গত আট মাসে তাঁর কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনের উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে। একজন উদ্যোক্তা হিসেবে তাঁর দীর্ঘদিনের স্বপ্নকে বর্ণনা করে তিনি বলেন, “এবার আমার স্বপ্ন পূরণের সময় এসেছে! বিগত ৮ মাস নিখুঁত রোলার কোস্টার ছিল। আমি আমার কর্মজীবন এবং জীবনে কিছু উল্লেখযোগ্য পরিবর্তন করেছি—যা ইতিবাচক, নতুন, প্যাটার্ন-ব্রেকিং, সাহসী, প্রভাবশালী এবং আমার জন্য অর্থবহ। ৪ বছরের প্রচেষ্টায় আমি নতুন কিছু শুরু করতে চলেছি। আমার শিক্ষা, ব্যবসায়িক প্রেক্ষাপট অভিনয়ের চেয়েও বেশি কিছু চেয়েছিল, এবং আমি অবশেষে এটি করতে পেরে আনন্দিত যে আমার পাগল দল, আমার স্বপ্ন পূরণ করেছে।” আসলে পরিণীতি একটি বিউটি ব্র্যান্ডের উদ্যোক্তা হিসেবে যাত্রা শুরু করলেন। অভিনেত্রী আরও বলেন, “@clensta_official-এর অংশদারি হিসেবে নতুন যাত্রা ঘোষণা করতে পেরে উত্তেজিত! এখানে এমন পণ্য হবে যা কিনা, একেবারেই নতুন। কখনও জল ছাড়া স্নান বা শ্যাম্পু করেছেন? আমার ব্র্যান্ড এমনই কিছু চমৎকার করবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আমরা আপনাকে Clensta এর জগতের সঙ্গে পরিচয় করিয়ে দেব।”

 

View this post on Instagram

 

A post shared by @parineetichopra

উল্লেখ্য, বড় ঘোষণার ঠিক একদিন আগে, পরিণীতি চোপড়া সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে ভক্তদের মধ্যে প্রত্যাশা তৈরি করেছিলেন। ভিডিওতে, তিনি নতুন কিছু করার ইঙ্গিত দিয়েছিলেন, যা তিনি গত চার বছর ধরে লালন-পালন করছেন৷ অবশেষে বড় ঘোষণা করে তাক লাগালেন অভিনেত্রী। চলচ্চিত্রের ফ্রন্টে, পরিণীতি চোপড়াকে শেষবার দেখা গিয়েছিল উঁচাইতে। যেখানে তিনি অমিতাভ বচ্চন, অনুপম খের, বোমনের সঙ্গে অভিনয় করেন। এরপর তাঁকে দেখা যাবে, অমর সিং চামকিলা তে। যেখানে তিনি দিলজিৎ দোসাঞ্জের বিপরীতে অভিনয় করবেন। ইমতিয়াজ আলী পরিচালিত ছবিটি পাঞ্জাবি গায়ক অমর সিং চামকিলার জীবনের উপর ভিত্তি করে নির্মিত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00