সংরক্ষণ বিরোধী আন্দোলনে উত্তপ্ত বাংলাদেশ, মুখ খুললেন শাকিব, চঞ্চল

আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না।' এরপর শিক্ষার্থীদের অভিভাবক প্রসঙ্গে অভিনেতা বলেন, 'আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন

Share:

নিজস্ব প্রতিনিধি: গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশে কোটা সংরক্ষণ আন্দোলন নিয়ে ধুন্ধুমার কাণ্ড। জীবন বাজি রেখে শিক্ষার্থীরা রাজপথে নেমেছেন। সংরক্ষণ বিরোধী আন্দোলনের সামিল প্রতিবাদী শিক্ষার্থীদের উপর বেপরোয়াভাবে মারধর চালাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলবল। তাতে করে পরিস্থিতি রীতিমতো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারিয়েছে একাধিক শিক্ষার্থীরা। কিন্তু পুলিশ নিশ্চুপ। উল্টে আন্দোলনকারীদের উপর লাঠিচার্জ করছে পুলিশ। জীবন বাজি রেখে নিজেদের অধিকার আদায় করতে রাস্তায় নেমেছে ঢাকা বিশ্ববিদ্যালয়-সহ বাংলাদেশের একাধিক জায়গার শিক্ষার্রথীরা।

তবে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়কে অনির্দিষ্টকালের জন্যে বন্ধ করে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশন। এবং ছাত্র-ছাত্রীদের হোস্টেল খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। এবার শিক্ষার্থীদের প্রতিবাদে পা মিলিয়ে বিভিন্নভাবে প্রতিবাদ করছেন বাংলাদেশের ফিল্ম ইন্ডাস্ট্রিরও একাধিক তারকা। ইতিমধ্যেই অভিনেত্রী পূজা চেরী থেকে শুরু করে শবনম বুবলী, অপু বিশ্বাস, ফারুকী-সহ একাধিক তারকা সংস্কার বিরোধী আন্দোলনে মুখ খুলেছেন। এবার ফেসবুকে বর্তমান পরিস্থিতি নিয়ে ফেসবুকে কালো ব্যানারে পোস্ট দিলেন ঢালিউড সুপারস্টার শাকিব খান এবং চঞ্চল চৌধুরী। শাকিব খান ফেসবুকে লিখলেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারও মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না।’ এরপর শিক্ষার্থীদের অভিভাবক প্রসঙ্গে অভিনেতা বলেন, ‘আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাঁদের কাছে অনুরোধ রইল, এক্ষুনি আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’ অন্যদিকে দেশে ফিরেই সংস্কার বিরোধী আন্দোলন দেখে হতবাক হয়ে গিয়েছেন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। আর দেশে ফিরেই ফেসবুকে শিক্ষার্থীদের সঙ্গে প্রতিবাদে সামিল হলেন তিনি। কারণ এতদিন পেশাগত কাজে দেশের বাইরে ছিলেন চঞ্চল চৌধুরী।

এদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনেতা লিখেছেন, ‘পেশাগত কাজে প্রায় ২০ দিন আমেরিকা থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি। সেখানে বসে এই কয়দিন নিউজ গুলো দেখে হতবাক হয়েছি। হয়েছি শোকাহত! সমাধানের অন্য কোন পথ কি খোলা ছিল না? গুলি কেন করতে হল? বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? যা ঘটে গেলো এটা যেমন কাংক্ষিত নয়, তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক এবং সভ্যতা বর্হিভূত!’ এরপর রাজনীতি নিয়ে অভিনেতা বলেন, ‘আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত এত কঠিন কৌশল বুঝিনা। শুধু একটা প্রশ্ন বুঝি তরুণ তাঁজা যে প্রাণ গুলো অকালে ঝরে গেল, তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো, তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ! নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক!’ উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার (১৬ জুলাই) থেকে সহিংস রূপ নিয়েছে। বিভিন্ন স্থানে সংঘর্ষে এখনও পর্যন্ত ছয়জন মারা গিয়েছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

‘ভুলে যাওয়াটা আমার অসুখ’, স্ত্রী শান্তার কাছে ক্ষমা চাইলেন চঞ্চল, কী অপরাধ করেছেন নায়ক?

ছোট হলে চঞ্চল চৌধুরীর পা ছুঁতেন, কেন এ কথা বললেন প্রসেনজি‍ৎ?

‘শোকাবহ দিনে বিনম্র শ্রদ্ধা’, ৫০ বছর মৃত্যুবার্ষিকীতে শেখ মুজিবকে শ্রদ্ধা শাকিব খানের

বিচ্ছেদের পর আরও কাছাকাছি, ছেলে ও বউকে নিয়ে আমেরিকায় ছুটি কাটাচ্ছেন শাকিব

বাবা দিবসে শাকিবকে নিয়ে অপু-বুবলীর দ্বৈরথ! পাল্টাপাল্টি পোস্টে সরগরম নেটপাড়া

চঞ্চল চৌধুরী-ফেরদৌসদের বিরুদ্ধে খুনের চেষ্টা মামলা দায়ের করল ইউনূস সরকার

বিস্ফোরক অভিযোগ শাকিব খানের বিরুদ্ধে, অনুদানের টাকা নিয়েও ছবি করেননি

প্রযোজকের বিরুদ্ধে শাকিবের আবেদন খারিজ, যাচ্ছেন উচ্চ আদালতে

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]