Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আসছে ‘দৃশ্যম-২’, শ্যুটিং-এর মুহূর্ত শেয়ার করলেন অজয়

২০১৫ সালে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল 'দৃশ্যম'। অজয় দেবগণ, শ্রিয়া সরণ, টাব্বু ও রজত কাপুর অভিনীত এই থ্রিলার-ড্রামা ছবিটির পরতে পরতে ছিল রোমাঞ্চ

Share:

নিজস্ব প্রতিনিধি: ২০১৫ সালে বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছিল ‘দৃশ্যম’। অজয় দেবগণ, শ্রিয়া সরণ, টাব্বু ও রজত কাপুর অভিনীত এই থ্রিলার-ড্রামা ছবিটির পরতে পরতে ছিল রোমাঞ্চ। চতুর্থ শ্রেণী পাস বিজয় সালগাঁওকার (অজয় দেবগণ) নিজের পরিবারের সম্মান বাঁচাতে মিথ্যের জাল বুনে দুঁদে পুলিশ অফিসার টাব্বুকে কীভাবে ঘোল খাওয়াচ্ছিলেন তাই দেখে চোখ ধাঁধায় সিনেপ্রেমীদের। সেই রোমাঞ্চ ও থ্রিল ফের বড়পর্দায় ফিরিয়ে আনছেন অজয়। শুরু হয়েছে ‘দৃশ্যম-২’ ছবির শ্যুটিং। সেই মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অজয় দেবগণ।

পরিচালকের আসনে রয়েছেন অভিষেক কামাত। ‘দৃশ্যম’ ছবির পরিচালনা করেছিলেন জনপ্রিয় পরিচালক নিশিকান্ত কামাত। কিন্তু তাঁর প্রয়াণে এই ছবির দ্বিতীয় পর্বের শ্যুটিং বন্ধ ছিল। যা বৃহস্পতিবার থেকে শুরু করেছেন অজয়। শ্যুটিং দৃশ্যেতে দেখা গিয়েছে অজয় দেবগণ ও শ্রিয়া সরণ রয়েছেন একসঙ্গেই। তাঁদের দৃশ্য বোঝাচ্ছেন পরিচালক অভিষেক। এই ছবিতে স্বামী-স্ত্রী’র চরিত্রে অভিনয় করছেন অজয় ও শ্রিয়া। তেলেগু ছবি ‘দৃশ্যম’-এর হিন্দি রিমেক ছিল। তেলেগুতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন মোহনলাল। এই ছবির দ্বিতীয় পার্ট মুক্তি পেয়েছে, তাতেও অভিনয় করেছেন মোহনলাল। সেই ছবির হিন্দি রিমেকেই ফের শ্যুটিং শুরু করেছেন অজয় দেবগণ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00