Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পর্ণ-কাণ্ডের পর এবার বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ উঠল রাজের বিরুদ্ধে

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের ইডির নজরদারিতে বলি সুন্দরী শিল্পা শেঠীর (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা। (Raj Kundra) গত বছর জুলাইতেই পর্ণগ্রাফিকাণ্ডে গ্রেফতার হয়েছিলেন অভিনেত্রীর স্বামী রাজ কুন্দ্রা। কয়েক দিন জেল হেফাজতে রেখে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়। এমনকী নায়িকাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সেই সময়ে। তবে দিন কয়েক রেখেই রাজ জামিনে মুক্তি পেয়ে গিয়েছিল। এবার ফের পর্নমামলায় রাজের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। এবার পর্ণ ছবি বানানোর মামলার সূত্র ধরে রাজের বিরুদ্ধে বেআইনি অর্থ লেনদেনের অভিযোগ আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

সূত্রের খবর, আর্থিক অপরাধ সংক্রান্ত বিষয়ে রাজের বিরুদ্ধে বৃহস্পতিবার মামলা রুজু করেছে তদন্তের ভারপ্রাপ্ত কেন্দ্রীয় সংস্থা। এবার রাজের বিরুদ্ধে অভিযোগ, পর্ন ছবি বানানোর পাশাপাশি তিনি তা বিশেষ অ্যাপের মাধ্যমে ছড়িয়ে দিতেন, সেই ব্যবসায় আইন বহির্ভূত ভাবে বহু টাকা লেনদেনের সঙ্গে রাজ প্রত্যক্ষ ভাবে জড়িত ছিলেন। প্রসঙ্গত, পর্ন-কাণ্ডে ইতিমধ্যেই রাজের বিরুদ্ধে ১৫০০ পাতার একটি চার্জশিট পেশ করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।

গত নভেম্বরে রাজ এবং শিল্পার বিরুদ্ধে নিতিন গড়াই নামে এক ব্যবসায়ী পুলিশকে জানিয়েছিলেন, কাসিফ খান নামে এক ব্যক্তি তাঁর নিজের ‘এসএফএল ফিটনেস’-এর সংস্থায় নিতিনকে দেড় কোটি টাকা বিনিয়োগ করতে বলেছিলেন। আর কাশিফের সঙ্গেই তাল দিয়েছিলেন শিল্পা এবং রাজ। নিতিনকে সংস্থার ফ্রাঞ্চাইজি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েও প্রতিশ্রুতি পূরণ করেননি রাজ, শিল্পা এবং কাসিফ। এমনকী নিতিন লগ্নির টাকা ফেরত চাইলে তাঁকে নানা ভাবে ভয় দেখাচ্ছিলেন রাজ।

পরিবারে শোকের ছায়া, বাড়িতে এবার গণেশ পুজো করবেন না শিল্পা

পাপ খন্ডাতে বৃন্দাবনে রাজ-শিল্পা, প্রেমানন্দ মহারাজকে কিডনি দিতে চান অভিনেত্রীর স্বামী

রাজ কুন্দ্রার বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ, রাজস্থান রয়্যালসের বিতর্ক পৌঁছল লন্ডন হাইকোর্টে

‘বাজিগর’ ছবির শুটিংয়ে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন, ৩২ বছর বাদে গোপন তথ্য ফাঁস শিল্পার

সাদা রঙের সালোয়ার স্যুট, দেশি পোশাকে সেজে ‘লহরি’তে চেনা ছন্দে শিল্পা

নীল ছবি তৈরির অভিযোগে রাজ কুন্দ্রাকে তলব ইডির

নীল ছবি তৈরির অভিযোগে সাত সকালে শিল্পা শেট্টি-রাজ কুন্দ্রার বাড়িতে ইডি হানা

মুম্বইয়ে শিল্পী শেট্টির বিলাসবহুল রেস্তরাঁয় ডাকাতি, গ্রাহকের ৮০ লাখের গাড়ি নিয়ে চম্পট

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00