Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ব্যাঙ্ক KYC জালিয়াতির খপ্পরে পড়ে ১.৫০ লক্ষ টাকা খোয়ালেন আফতাব

বার্তায়, তাঁকে ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা তার কেওয়াইসি বিবরণ আপডেট করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়, জানানো হয় এতে ব্যর্থ হলে তাঁর অ্যাকাউন্ট স্থগিত করা হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বর্তমানে ব্যাঙ্ক জালিয়াতির ঘটনার জুলুম তুঙ্গে। কিছুদিন আগেই আধার কার্ডের মাধ্যমে জালিয়াতি চালাচ্ছিল প্রতারক রা। এই কারণে বিভিন্ন ব্যাংক তাঁদের গ্রাহকদের সাবধানতা অবলম্বন করতে সতর্কবার্তা জারি করেছিল। শুধু সাধারণ মানুষই নয়, এই ব্যাঙ্ক জালিয়াতির খপ্পরে পড়ছেন অভিনেতারাও। এবার অনলাইন ব্যাঙ্কিং কেওয়াইসি জালিয়াতির ফাঁদে পড়লেন বলিউড অভিনেতা আফতাব শিবদাসানি। প্রায় দেড় লক্ষ টাকা খোয়ালেন অভিনেতা। অভিনেতা সাইবার জালিয়াতির শিকার হয়েছেন। মাস কয়েক আগে একই প্রতারণার শিকার হয়েছিলেন অভিনেতা জ্যাকি শ্রফের স্ত্রী তথা টাইগার শ্রফের মা। প্রায় ৩৭ লাখ টাকা খুইয়েছিলেন তিনি। এরপর একই ফাঁদে পড়লেন আফতাব। বর্তমানে যিনি বলিউড থেকে একেবারে বিলুপ্ত। 

তবে কীভাবে তিনি জালিয়াতির শিকার হলেন? 

জানা গিয়েছে, আফতাব শিবদাসানি, একটি পাঠ্য বার্তা লিঙ্কের মাধ্যমে কেওয়াইসি বিবরণ আপডেট করার পরে ১.৫০ লক্ষ টাকা খোয়ান৷ ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করেছে এবং প্রতারণার জন্য ভারতীয় দণ্ডবিধি এবং তথ্য প্রযুক্তি আইনের অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে। প্রথমে অভিনেতাকে তাঁর KYC বিশদ আপডেট করার জন্য নির্দেশ দেওয়া হয়। তাঁকে বার্তায় বলা হয়, KYC আপডেট না করা হলে তাঁর অ্যাকাউন্ট স্থগিত করা হবে। এরপর অভিনেতা সেই লিঙ্কে ক্লিক করলেই অভিনেতার অ্যাকাউন্ট থেকে দেড় লক্ষ টাকা কেটে নেওয়া হয়। বর্তমানে বিষয়টি প্রতারণার জন্য পুলিশের তদন্তাধীন। একটি নেতৃস্থানীয় বেসরকারি ব্যাঙ্কের গ্রাহক ছিলেন অভিনেতা,এই বিষয়টি পুলিশ মঙ্গলবার নিশ্চিত করেছেন। ঘটনাটি ঘটেছে, রবিবার। পরের দিনই এই বিষয়ে বান্দ্রা থানায় একটি মামলা দায়ের করেন অভিনেতা।

বান্দ্রা থানার কর্মকর্তা একটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “অভিনেতা অজানা একটি মোবাইল নম্বর থেকে একটি বার্তা পান। বার্তায়, তাঁকে ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা তার কেওয়াইসি বিবরণ আপডেট করার বিষয়ে নির্দেশ দেওয়া হয়, জানানো হয় এতে ব্যর্থ হলে তাঁর অ্যাকাউন্ট স্থগিত করা হবে। এরপর শিবদাসানি নির্দেশাবলী অনুসরণ করে বার্তায় উল্লিখিত লিঙ্কটিতে ক্লিক করেন।এরপর তাঁর ফোনে বার্তা পান যে, তাঁর অ্যাকাউন্ট থেকে ১,৪৯,৯৯৯ টাকা ডেবিট হয়েছে।” এরপর অভিনেতা সোমবার ব্যাঙ্কের শাখা ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করেন এবং তাঁদের পরামর্শের ভিত্তিতে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। ভারতীয় দণ্ডবিধির (আইপিসি) ৪২০ (প্রতারণা) এবং তথ্য প্রযুক্তি (আইটি) আইনের ধারা সহ একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং আরও তদন্ত চলছে। আফতাব কে শেষ দেখা গিয়েছিল, ‘মাস্ত’, ‘মাস্তি’ এবং ‘হাঙ্গামা’ সহ বেশ কয়েকটি বলিউড ছবিতে।

1111লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00