Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বিবেক বিক্রি করতে চাই’ ফের অর্থপূর্ণ পোস্ট ঋষি কৌশিকের

Share:

নিজস্ব প্রতিনিধি : দীর্ঘ ১২ বছরের দাম্পত্য জীবনে চিড় ধরেছে অভিনেতা ঋষি কৌশিকের। সংসার জীবনে কলহ লেগেই আছে ঋষি কৌশিক ও দেবযানীর মধ্যে।এমনকী এই টলিপাড়ায় এই গুঞ্জনও উঠছে অভিনেতা বিচ্ছেদের কথা বললে তা মানতে রাজি নয় স্ত্রী দেবযানী। এমনকী স্বামী ঋষি কৌশিককে  হুঁশিয়ারিও দিয়েছেন দেবযানী।  আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছিলেন। এমতাবস্থায় ফের অর্থপূর্ণ পোস্ট ঋষি কৌশিকের।

ঋষি একটি সংগৃহীত পোস্ট শেয়ার করেছেন সমাজমাধ্যমে। পোস্টে তিনি বলতে চেয়েছেন,  তাঁর বিবেকই কষ্টের কারণ। বিবেক বেচতে পারেন নি তিনি। শহরে যেখানে সকলে বিবেক বিক্রি করে দিয়েছে সেখানে তিনি বিবেক নামক বস্তুকে নিয়ে মহামুশকিলে পড়েছেন। ‘বোকার মত’ বিবেক বেচতে পারেন নি।

ঋষির সেই পোস্টে লেখা , ‘মাঝে মাঝে খুব খারাপ লাগে এই শহরে। একজনকে বললাম, এই খারাপ লাগার কারণ কী? বললেন, ‘বোকা ছেলে সব বিক্রি করেছ, বিবেকটা বিক্রি না করলে তো এমন হবেই।’ এর পর থেকে এই শহরে আমি এক জন ভাল ক্রেতা খুঁজে বেড়াচ্ছি। কয়েক জনকে পেয়ে বললাম, ‘একটা বিবেক ছিল। খুব কম দামে বিক্রি করতে চাই। নেবেন ভাই?’ বললেন, ‘মাথা খারাপ! আমরা এই মাত্রই নিজেদের বিবেকও বিক্রি করে দিয়ে এসছি।’ ক্যাপশনে লিখেছেন’(সংগৃহীত) লেখাটি ভাল লেগেছে তাই শেয়ার করলাম।’

অভিনেতার জীবনে চলছে বিচ্ছেদের ঝড়। সংসারে অশান্তি আর কলহের শেষ নেই। কিছু দিন আগেই ফেসবুক পোস্ট করে অনুরাগীদের একটা গল্প শুনিয়েছিলেন অভিনেতা।যদিও এই গল্পে কোন নাম ব্যবহার করেন নি অভিনেতা। তবে এই গল্প যে আর কারোর নয়, স্বয়ং ঋষির জীবনেরই গল্প তা আর বুঝতে বাকী থাকে নি কারোর। সম্প্রতি স্বামীর এই পোস্ট নিয়ে আইনি পদক্ষেপ নেবেন বলেও জানিয়েছেন স্ত্রী দেবযানী। এসবের মাঝেই ফের নতুন কাজে মন দিয়েছেন অভিনেতা।

প্রসঙ্গত ঋষি কৌশিক ছোট পর্দার অতি পরিচিত মুখ। ইষ্টি কুটুম, এখানে আকাশ নীল, কুসুম দোলা, কোড়া পাখি, একদিন প্রতিদিন-সহ বহু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি। বর্তমানে তাঁর জনপ্রিয়তা নেহাত কম নয়। আপাতত ঋষিকে নতুন ছবিতে দেখার জন্য উৎসুক অনুরাগীরা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00