নিজস্ব প্রতিনিধি : যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সে যুক্ত হয়েছেন আলিয়া ভাট।বর্তমানে ‘আলফা’ নামের শুট্যিং ব্যস্ত অভিনেত্রী।চলছে সিনেমার(‘আলফা’)শুটিং।কিছুদিন আগেই জানা গেছে, সিনেমাটির খল চরিত্রে দেখা যাবে ববি দেওলকে। এই ছবির প্রধান ভূমিকায় রয়েছেন আলিয়া ভাট। অন্যদিকে তাঁর প্রতিদ্বন্দ্বীর চরিত্রে রয়েছেন ববি দেওল। জুলাই মাসের শুরু থেকে মুম্বাইয়ে আন্ধেরির যশরাজ স্টুডিওতে সিনেমাটির শুটিং শুরু হয়ে গিয়েছে। তবে সেটে ১০০ জন নিরাপত্তারক্ষীকে বহাল করা হয়েছে। এই দেখে প্রশ্ন উঠতে শুরু করেছে শুট্যিং সেটে এত নিরাপত্তারক্ষী কেন ? অনেকে মনে করছেন শুট্যিং চালাকালীন যাতে কোন অসুবিধে না নয় তাই। তাই বলে ১০০ জন নিরাপত্তারক্ষী!
এর আসল কারণ হল মহিলা কেন্দ্রিক গোয়েন্দা ব্রহ্মাণ্ডের মুখ্য ভূমিকায় দেখা যাবে আলিয়াকে। খলনায়ক ববি দেওল।এই ছবিতে ধুন্ধুমার অ্যাকশন দৃশ্যে দেখা যাবে। আর তারই জন্য শুটিংয়ের মধ্যে সেটে বসানো হয়েছে ১০০ জন নিরাপত্তারক্ষীকে।যাতে কোনো দৃশ্যের ফুটেজ যাতে ফাঁস না হয়ে যায়, সে জন্যই এত নিরাপত্তা জোরদার করা হয়েছে।জানা গেছে চার দিন ধরে শুটিং। হাতাহাতি হবে আলিয়া ও ববির মধ্যে। সেখানে বেশ কিছু অস্ত্রের ব্যবহারও হতে পারে। এইজন্যই নিরাপত্তারক্ষী রাখা হয়েছে।
উল্লেখ্য, যশরাজ স্পাই ভার্সের প্রথম মহিলাকেন্দ্রিক ছবি আসতে চলেছে। আর তাতে মুখ্য ভূমিকায় থাকবেন আলিয়া ভাট। গোয়েন্দার চরিত্রে দেখা যাবে তাঁকে। আর তাঁর প্রতিদ্বন্দ্বী হয়ে অ্যানিম্যালের পর আবার খলনায়কের চরিত্রে ধরা দেবেন ববি দেওল। ইতিমধ্যেই জুলাই মাসের শুরু থেকে আন্ধেরির যশরাজ স্টুডিওতে এই ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। এই ছবির মুক্তির অপেক্ষায় রয়েছে দর্শকগণ। আলফা ছবিটির পরিচালনা করছেন শিব রাওয়েল। আলিয়া ভাট ছাড়াও থাকবেন শর্বরী বাগ। এটি যশরাজ স্পাইভার্সের আসন্ন ছবি হতে চলেছে। প্রসঙ্গত আলিয়া ভাটকে সর্বশেষ ‘রকি অউর রানি কী প্রেম কাহানি’ ছবিতে দেখা গিয়েছিল।