Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইতিহাস গড়তে চলেছে ভারতীয় সিনেমা, রামগোপালের হাত ধরে চিনে মুক্তি পাচ্ছে ভারতীয় ছবি

রামগোপাল বর্মার পরিচালনায় ''লড়কিঃ দ্য ড্রাগন'' মুক্তি পেতে চলেছে আগামী ১৫ জুলাই। আর সেই ছবিই মুক্তি পাবে চিনের প্রেক্ষাগৃহে। 

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আবার খবরের শিরোনামে পরিচালক রামগোপাল বর্মা। না কোনও বিতর্কিত কারণের জন্য এবার শিরোনামে নন তিনি। এবার তাঁর ছবি নাকি মুক্তি পেতে চলেছে চিনের প্রেক্ষাগৃহে। বলে রাখা ভালো রামগোপাল বর্মার পরিচালনায় ”লড়কিঃ দ্য ড্রাগন” মুক্তি পেতে চলেছে আগামী ১৫ জুলাই। আর সেই ছবিই মুক্তি পাবে চিনের প্রেক্ষাগৃহে। 

চিনা ভাষা তো বটেই এর পাশাপাশি আরও পাঁচটি ভাষায় মুক্তি পাবে এই ছবি। হিন্দি, তামিল, তেলেগু, মালয়লম ও কন্নড় ভাষাতে দেখা যাবে এদেশে এই ছবিটি। এই সাংবাদিক বৈঠকে মুম্বইতে পরিচালক রামগোপাল বর্মা বলেছেন চিনের প্রেক্ষাগৃহে একই দিনে এই ছবি দেখা যাবে ৪০ হাজার পর্দায়। শুধু তাই নয় তিনি আরও জানিয়েছেন, তিনি নাকি ব্রুস লি’র ভক্ত আর তাই এই ছবি নিয়ে তিনি সব থেকে আশাবাদী এবং একই সাথে ওই দিনেই তার স্বপ্নপূরণ হতে চলেছে। পরিচালকের কথার রেশ টেনেই বলতে হয় রামগোপাল বর্মার হাত ধরেই এই প্রথম কোনও ভারতীয় ছবি মুক্তি পেতে চলেছে।

কয়েকমাস আগেই কলকাতায় এসে ছবির প্রচার সেরে গিয়েছেন রামগোপাল বর্মা। বরাবরই পর্দায় সাহসীকতা ফুটিয়ে তুলতে তিনি পারদর্শি। সমকামিতা নিয়ে ছবি বানিয়েছেন তিনি। ছবির নাম ‘ডেঞ্জারাস’। দুটি মেয়ের ভালোবাসার গল্প নিয়েই এই ছবি। যেখানে এক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বঙ্গকন্যা নয়না গঙ্গোপাধ্যায়। তবে হলে মুক্তি পায়নি সেই ছবি। সমকামিতা ও সাহসী দৃশ্যের জাঁতাকলে পড়ে বন্ধ হয়ে গিয়েছে এই ছবির মুক্তি। শুধু তাই নয় কয়েকদিন আগে দ্রৌপদি মুর্মুকে কটাক্ষ করে বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে সেসবে দৃকপাত না করেই ছবির কাজে মনোনিবেশ করেছেন পরিচালক।  

স্থিতিশীল কমলেশ্বর মুখোপাধ্যায়

আর কে স্টুডিওর মতই পরিণতি বি আর চোপড়ার বাংলোর

সমকামিতার গল্প, শো না পেয়ে পিছিয়ে গেল রামগোপালের ছবি মুক্তি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00