Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্থিতিশীল কমলেশ্বর মুখোপাধ্যায়

ভালো আছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। বসেছে দুটি স্টেইন। গত শনিবার বুকে ব্যাথা নিয়ে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভালো আছেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukhopadhyay)। বসেছে দুটি স্টেইন। গত শনিবার বুকে ব্যাথা নিয়ে বাইপাস সংলগ্ন একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। তবে এই ঘটনা এই প্রথম নয়। এর আগেও হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন পরিচালক। তবে সেই সমস্যা সেই সময়ের মত মিটিয়ে চুটিয়ে কাজ করছেন তিনি। কিন্তু হঠাৎই ফের হৃদরোগে আক্রান্ত হন ‘চাঁদের পাহাড়’ এর পরিচালক। বর্তমানে রবিনসন স্ট্রিট কাণ্ড নিয়ে ডকু সিরিজ করছেন পরিচালক (Film Director)। 

বলে রাখা ভালো অভিনয় বা পরিচালনায় আসার আগে পেশায় চিকিৎসক ছিলেন পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়। দীর্ঘদিন এসএসকেএম হাসপাতালে কার্ডিযওলজি বিভাগে ছিলেন তিনি। বহু সরকারি এবং বেসরকারি হাসপাতালে ছিলেন কর্তব্যরত চিকিৎসকের ভূমিকায়। কিন্তু ডাক্তারি তাঁকে তাঁর সিনেমা ও থিয়েটারের প্রতি আকর্ষণ থেকে বিমুখ করতে পারেনি। মেডিক্যাল কলেজে পড়ার সময় থেকেই নাটক নির্দেশনা করেছেন। এমনকি চিকিৎসক হিসেবে কাজ শুরু করার পরেও শিল্পের প্রতি তাঁর টান এতটুকু কমেনি। 

পরিচালক হিসেবে প্রথম ছবি তাঁর ‘উড়ো চিঠি’ এরপর ‘মেঘে ঢাকা তারা’, ‘চাঁদের পাহাড়’, ‘ক্ষত’, ‘ককপিট’ এর মত একাধিক ছবি তিনি পরিচালনা করেছেন। কয়েকদিন আগেই তাঁর পরিচালনায় প্রথম ওয়েব সিরিজ ‘রক্ত পলাশ’ মুক্তি পেয়েছে ক্লিক (Klikk) ওটিটি প্ল্যাটফর্মে। 

জিতু কমলের প্রেমে মজেছেন শ্রাবন্তী? শিবরাত্রিতেই বড়সড় ইঙ্গিত দিলেন টলি নায়িকা

‘বিনোদিনী’র সাফল্য কামনায় ইসকন মন্দিরে পুজো দিলেন রুক্মিণী

ফের অসুস্থ অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায়, মুখ্যমন্ত্রীর কাছে আর্থিক সাহায্য চাইলেন ভাস্কর

‘বোনের ছবি আগাম এঁকেছিল কবীর’, কোয়েলের মেয়ে হতেই আনন্দে আটখানা দাদু রঞ্জিত

দ্বিতীয়বার মা হলেন কোয়েল মল্লিক, কোল আলো করে এল পুত্র না কন্যা ?

‘আমার ভীষণ কষ্ট..’অশান্ত বাংলাদেশে কেমন আছেন বেদের মেয়ে জ্যোৎস্নার অঞ্জু ?

সৌরভ থেকে সব্যসাচী, চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী মঞ্চে চাঁদের হাট

ঋতুপর্ণার মায়ের স্মরণসভায় হাজির সৌমিতৃষা, সমব্যথী হলেন পর্দার মিঠাই রানী

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00