Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুজোর শপিংয়ের জন্যে কোথায় যাবেন ভাবছেন, চলে আসুন ফ্যাশন মেলায়

যেখানে মহিলাদের শাড়ি জামা কাপড় থেকে শুরু করে নতুন নতুন ডিজাইনের হার, কানের দুল, মিষ্টি, চকলেট-সহ মোট ৪৫ টি দোকান রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: আর মাত্র ৪০ দিন বাকি ঢাকে কাঠি পড়তে। আর দিন কয়েক বাদেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। ইতিমধ্যেই পাড়ায় পাড়ায় প্রস্তুতি তুঙ্গে। আর দুর্গাপুজো মানেই নতুন নতুন জামাকাপড় কেনার হুড়োহুড়ি, কেউ যাবেন বড় বড় শপিং মলে, আবার কেউ কেউ ছোট ছোট দোকানেই শপিং করে পুজোর কেনাকাটা সম্পন্ন করে। মোট কথা পুজোয় নতুন নতুন জামাকাপড় পরা মাস্ট, সে যেখান থেকেই জামাকাপড় হোক না কেন! মজাটাই আসল। এই ৪ টে দিনের জন্যে টানা ৩৬৫ দিন অপেক্ষা করেন বাঙালিরা। এই সময় বাড়ির ছেলেরাও বাড়ি ফেরে, যাঁরা সারা কর্মসূত্রে বিদেশে থাকেন তাঁরাও চলে আসেন বাড়ি।

এই ৪ টে দিন হাসি মজায় কাটিয়ে দেয় সবাই। কলকাতা দুর্গাপুজোর জন্যে জনপ্রিয় হলেও বিদেশ বা দেশের যেখানে যেখানে বাঙালিরা থাকেন সেখানেও দেবী আরাধনায় মাতেন সবাই। যাই হোক, আপনি কি এখনও পুজোর শপিং শুরু করেননি, প্রতি বছরই নিত্য নতুন ফ্যাশন ট্রেন্ডিংয়ে থাকে। যদি এখনও শপিং না শুরু করে থাকেন, তাহলে একবার একটু পাড়ায় পাড়ায় এক্সিবিশন গুলিতেও ঢুঁ দিয়ে আসুন। সম্প্রতি দুর্গাপুজো উপলক্ষে দক্ষিণ কলকাতার মানদেভিলা পার্কে একটা ফ্যাশন মেলার আয়োজন করা হয়েছে। যদি এখনও শপিং না শুরু করে থাকেন, তাহলে টুক করে একটু ঢুঁ দিয়ে আসুন এই ফ্যাশন মেলায়। যেখানে মহিলাদের শাড়ি জামা কাপড় থেকে শুরু করে নতুন নতুন ডিজাইনের হার, কানের দুল, মিষ্টি, চকলেট-সহ মোট ৪৫ টি দোকান রয়েছে।

আসন্ন পুজো উপলক্ষে দুদিন যাবৎ এই মেলার আয়োজন করেছেন শ্রেয়া চক্রবর্তী। যিনি স্বনির্ভর মহিলাদের নিয়ে কলকাতার জায়গায় জায়গায় এমন বুটিকের আয়োজন করে থাকেন। আর পুজোর শপিং এর জন্যে এর থেকে ভালো ঠিকানা আর হতে পারেনা।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00