Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুলিশের ভ্যান থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু ১ আসামির, পথ অবরোধ নিহতের পরিবারের

মঙ্গলবার কাপাশেরা থানা এলাকার দুই যুবককে অস্ত্র এবং যানবাহন চুরির মামলায় গ্রেফতার করা হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: পুলিশের ভ্যান থেকে লাফিয়ে পড়ে দুই যুবক। যাঁদের মধ্যে মৃত্যু হয়েছে এক ১৯ বছর বয়সী আসামির। অন্য একজন গুরুতর জখম হয়েছেন। তাঁকে চিকিৎসার জন্যে হাস পাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় ক্ষুব্ধ নিহতের পরিবার। পুলিশের রাস্তা আটকে দিয়েছেন নিহতের পরিবার এবং পুলিশকেও লক্ষ্য করে পাথর ছুঁড়েছেন তাঁরা। একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঘটনাটি দিল্লির বসন্ত কুঞ্জ এলাকায় ঘটেছে। মঙ্গলবার কাপাশেরা থানা এলাকার দুই যুবককে অস্ত্র এবং যানবাহন চুরির মামলায় গ্রেফতার করা হয়েছিল। দুজনের নাম, বিকাশ ওরফে মজনু (২৮) এবং রবি সাহানি ওরফে রবি কালিয়া (১৯)। গ্রেফতারের পর তাঁদেরকে পুলিশ ভ্যানে করে বসন্ত কুঞ্জ থানায় নিয়ে যাওয়া হচ্ছিল। 

এ বিষয়ে ডেপুটি কমিশনার অফ পুলিশ (দক্ষিণ-পশ্চিম) সুরিন্দর চৌধুরী জানিয়েছেন, গতকাল বিকেল ৩টার দিকে নিয়মিত মোটরসাইকেল টহল দিচ্ছিলেন হেড কনস্টেবল বলবীর সিংহ এবং কনস্টেবল নীতেশ। তখনই তাঁরা মোটরসাইকেলে দু’জন লোককে সন্দেহজনকভাবে আচরণ করতে দেখেন। যখন তাঁদের থামতে বলা হয়, তখন তাঁরা দুজনেই পালানোর চেষ্টা করেন। এরপর পুলিশের গাড়ি তাঁদের পেছনে কিছুক্ষণ ধাওয়া করার পর তারা ধরা পড়ে। বিকাশের কাছ থেকে একটি দেশি পিস্তল এবং একটি তাজা কার্তুজ উদ্ধার করা হয়েছে। তারা যে মোটরসাইকেলটি চালাচ্ছিল সেটিও চুরি করা। ধরা পড়ার পর অভিযুক্ত দুইজনকেই ডাক্তারি পরীক্ষা করা হয় এবং তাঁদের বসন্ত কুঞ্জ থানায় আনা হয়। কিন্তু পুলিশের ভ্যানটি থানার কাছে ঘুরতেই উভয় অভিযুক্ত পালানোর চেষ্টায় গাড়ি থেকে লাফিয়ে পড়েন। লাফ দেওয়ার কারণে দু’জনেই গুরুতরভাবে আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিতে নিতেই রবি সাহনিকে মারা যান। বিকাশের চিকিৎসা চলছে

ই ঘটনায় রবি সাহানির পরিবারের সদস্যরা ক্ষুব্ধ। তাঁরা প্রতিবাদে সামালখা-কাপাশেরা সড়ক অবরোধ করে ছেন। এরপর বিক্ষোভস্থলে পৌঁছন ডিসিপি। তিনি বলেছেন, “আমরা বিক্ষোভকারীদের রাস্তা অবরোধ না করার জন্য অনুরোধ করছি। আইন-শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করছি।” অন্যদিকে ভুক্তভোগীর পরিবার জানিয়েছেন, পুলিশ তাদের ছেলেদের তুলে নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কোনও বনাঞ্চলে নিয়ে গিয়েছিল। সেখানেই তাদের দুজনকে মারধর করা হয়। এরপর তাদের দুজনকেই মেডিকেল চেকআপের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়েই জানতে পারেন তাদের ছেলে মারা গিয়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00