Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

WhatsApp-এর ফুল অ্যাকশন, ৩০ দিনে নিষিদ্ধ ৮৪ লক্ষ ভারতীয়র অ্যাকাউন্টস

গত ৩০ দিনের মধ্যে অনলাইন বার্তাপ্রেরণ প্লাটফর্মটি প্রায় ৮৪ লক্ষ WhatsApp অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। কিন্তু কেন? জানা গিয়েছে, এই সিদ্ধান্তটি নিয়েছে WhatsApp-এর মূল কোম্পানি মেটা

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় WhatsApp ব্যবহারকারীদের জন্যে জোর ধাক্কা। ৩০ দিনের মধ্যে ৮৪ লক্ষ ভারতীয় অ্যাকাউন্ট নিষ্ক্রিয় করেছে WhatsApp। হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহৃত বার্তাপ্রেরণ প্লাটফর্ম। এই অনলাইন বার্তাপ্রেরণ প্লাটফর্মের জনপ্রিয়তা গোটা বিশ্বজুড়ে। কিন্তু এবার ভারতীয়দের জন্যে জোর ধাক্কা। জানা গিয়েছে, গত ৩০ দিনের মধ্যে অনলাইন বার্তাপ্রেরণ প্লাটফর্মটি প্রায় ৮৪ লক্ষ WhatsApp অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। কিন্তু কেন? জানা গিয়েছে, এই সিদ্ধান্তটি নিয়েছে WhatsApp-এর মূল কোম্পানি মেটা।

জানা গিয়েছে, জালিয়াতি, ভুল তথ্য প্রেরণ এবং অবৈধ কার্যকলাপের জন্যে ৮৪ লক্ষ WhatsApp অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে মেটা। আর এগুলি সব ভারতীয় অ্যাকাউন্ট। আসলে, ভারতীয় IT নিয়ম মেনে চলার জন্যে কোম্পানিগুলি প্রতি মাসে এই ধরনের পদক্ষেপ নিয়ে থাকে। আর ভারতেও তাৎক্ষণিক বার্তা প্রেরণের জন্যে WhatsApp একটি গুরুত্বপূর্ণ প্লাটফর্ম। কিন্তু অনেকেই WhatsApp অপব্যবহার করে। কিন্তু কোম্পানি প্রতারণা, ভুল তথ্য ছড়ানো এবং অবৈধ কার্যকলাপ মেনে নেবে না। তাই সেগুলিকে ব্লক করে দেয়। জানা গিয়েছে, গতবছর ১ অগস্ট থেকে ৩১ অগস্টের মধ্যে মেটা ৮৪.৫ লক্ষ WhatsApp অ্যাকাউন্ট নিষিদ্ধ করেছে। আর সবগুলো ভারতীয়। নিয়ম লঙ্ঘনের জন্যে ১৬.৬ লক্ষ অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে।

মুলত কারো অভিযোগ এবং অন্যান্য তদন্তের পরে অ্যাকাউন্টগুলি নিষিদ্ধ করা হয়েছে। এমনকী 3rd পার্টি App ব্যবহার করে অটোমেটেড বার্তা প্রেরণের অভিযোগেও অনেক অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। তাই আপনি যদি না চান আপনারটাও এমন না হোক তাহলে ভুল করেও স্প্যামিং, বাল্ক, 3rd পার্টি App ব্যবহার করে অটোমেটেড বার্তা প্রেরণ করবেন না। এবং ভুল তথ্য শেয়ার করা থেকে এড়িয়ে চলতে হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00