Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

NTPC-র পদস্থ আধিকারিকের খুনি দুর্ধর্ষ গ্যাংস্টারকে এনকাউন্টারে খতম করল ঝাড়খণ্ড পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি, রাঁচি: জাতীয় তাপবিদ্যু‍ৎ কেন্দ্রের (এনটিপিসি) ডেপুটি জেনারেল ম্যনেজার কুমার গৌরবের হত্যাকাণ্ডে জড়িত কুখ্যাত গ্যাংস্টার আমন সাহুকে এনকাউন্টারে খতম করল ঝাড়খণ্ড পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) ঝাড়খণ্ড পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, ‘ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের জেল থেকে নিয়ে আসার পথে পুলিশের কাছ থেকে ইনসাস রাইফেল ছিনিয়ে নিয়ে গুলি চালাতে শুরু করেছিল আমন। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান পুলিশ কর্মীরা। গুলিযুদ্ধে প্রাণ হারিয়েছে আমন। গুলিযুদ্ধে জখম হাবিলদার রাকেশকুমারকে মেদিননিগরের মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল।’

গত ৮ মার্চ শনিবার হাজারিবাগে এনটিপিসির ডেপুটি জেনারেল ম্যানেজার কুমার গৌরবের উপরে অতর্কিতে হামলা চালায় অজ্ঞাতপরিচয়ধারী দুষ্কৃতীরা। প্রকাশ্যি গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। ওই হত্যাকাণ্ডে নাম জড়ায় রায়পুর জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার আমন সাহুর। জেরার জন্য গতকাল সোমবার (১০ মার্চ) রায়পুর জেল থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে তাকে নিয়ে রাঁচির উদ্দেশে রওনা হয় পুলিশ। মাঝপথে পালামৌর চেনপুরে পুলিশকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা চালায় আমন। এক কনস্টেবলের কাছ থেকে ইনসাস রাইফেল ছিনিয়ে নিয়ে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশ। বেশ খানিকক্ষণ ধরে বন্দুকের লড়াই চলে। ওই লড়াইয়ে খতম হয় আমন সাহু।

পুলিশ জানিয়েছে, একসময়ে মাওবাদীদের সঙ্গে জড়িত ছিল আমন। পরে মাওবাদীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কুখ্যাত অপরাধীদের নিয়ে গ্যাং গড়ে তোলে। ২০১৩ সাল থেকে ঝাড়খণ্ড জুড়ে অপহরণ, খুন, ব্যাঙ্ক ডাকাতি, তোলাবাজি-সহ নানা অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ে। পুলিশ ও সাধারণ মানুষের কাছে ত্রাস হয়ে আবির্ভূত হয়েছিল আমন সাহু। তার বিরুদ্ধে ১০০-র বেশি খুন, অপহরণ ও তোলাবাজির মামলা রয়েছে।

উত্তরপ্রদেশের এসটিএফের বড় সাফল্য, এনকাউন্টারে নিহত শার্প শুটার অনুজ কানাউজিয়া

তিন সন্তানকে ছেড়ে বাপের বাড়ি চলে গিয়েছেন স্ত্রী,অভিমানে সন্তানদের খুন করে আত্মঘাতী যুবক

‘শিগগিরই সবার হিসাব হবে’, ঝাড়খণ্ডের গ্যাংস্টার আমন সাহুর এনকাউন্টারের বদলা নেওয়ার হুমকি আনমোল বিষ্ণোইয়ের

নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে ঝাড়খণ্ড পুলিশের হাতে গ্রেফতার ৪, পলাতক মূল পাণ্ডা

ঝাড়খণ্ডে সহপাঠীকে খুন করে দেহ কুয়োয় ফেলে দিল একাদশ শ্রেণির পড়ুয়া

বিশাখাপত্তনমে ঘুরতে গিয়ে গণধর্ষিতা নাবালিকা, গ্রেফতার ১১

বাংলার দুই মাও নেতা-নেত্রীকে আত্মসমর্পণের নির্দেশ আদালতের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00