Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৬০ পুণ্যার্থীর মৃত্যু

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: ধর্মীয় অনুষ্ঠান চলাকালীন বিশৃঙ্খলার জেরে পদপিষ্ট হয়ে অন্ততপক্ষে ৬০ পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে অধিকাংশই মহিলা ও শিশু। গুরুতর জখম হয়েছেন আরও অনেকে। আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা সঙ্কটজনক হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন প্রশাসনিক আধিকারিকরা। মঙ্গলবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাথরসে।

হাথরসের এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, এদিন রতিভানপুরে ভগবান শিবের আরাধনা চলছিল। অনুষ্ঠানে যোগ দিতে বিভিন্ন প্রান্ত থেকে অসংখ্য পুণ্যার্থী যোগ দিয়েছিলেন। অনুষ্ঠান শেষ হতেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। হুড়োহুড়িতে পদপিষ্ট হন অনেক পুণ্যার্থী। উপস্থিত স্থানীয় স্বেচ্ছাসেবক এবং পুণ্যার্থীরাই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। পরে আহতদের এটা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মাঝপথেই অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এটা মেডিকেল কলেজের মুখ্য স্বাস্থ্য আধিকারিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন, মহিলা, শিশু-সহ মোট ৬০ জন পুণ্যার্থীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। কেননা, সঙ্কটজনক অবস্থাতে প্রচুর পুণ্যার্থীকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পদপিষ্টের ঘটনায় ইতিমধ্যেই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিজন ও পরিচিতদের খোঁজে এটা মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করছেন অনেকে। সেই ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন হাসপাতালের চিকি‍ৎসক থেকে শুরু করে স্বাস্থ্যকর্মীরা।  

হাথরসকাণ্ডে স‍ৎসঙ্গের ৬ আয়োজক গ্রেফতার, মুখ্য অভিযুক্ত অধরা

হাথরসকাণ্ডে অধিকাংশ পুণ্যার্থীর মৃত্যুর কারণ বুকে ও মাথায় চোট

হাথরসের পদপিষ্টের দায় সমাজবিরোধীদের কাঁধে চাপালেন ‘ভোলে বাবা’

হাথরসকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২১, সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

হাথরসে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১৬

হাথরসের পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ মমতার

হাথরসে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00