Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হাথরসকাণ্ডে অধিকাংশ পুণ্যার্থীর মৃত্যুর কারণ বুকে ও মাথায় চোট

Share:

নিজস্ব প্রতিনিধি, আগ্রা: হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ১২১ জন পুণ্যার্থী। আর অধিকাংশেরই মৃত্যু হয়েছে মাথায় ও বুকে চোটের কারণে। অর্থা‍ৎ মাটিতে পড়ে যাওয়ার পরে মৃতদের উপর থেকে ছুটে চলেছিলেন হাজার-হাজার পুণ্যার্থী। আর তার ফলেই শ্বাসরোধ হয়ে মৃত্যু। বুধবার মৃতদের ময়নাতদন্তেই এমন তথ্য উঠে এসেছে।

এদিন আগ্রার এসএন মেডিক্যাল কলেজে হাথরসকাণ্ডে মৃত ২১ জনের ময়নাতদন্ত হয়। ময়নাতদন্তের জন্য আটজন চিকি‍ৎসককে দায়িত্ব দেওয়া হয়েছিল। যে ২১ জনের ময়নাতদন্ত হয়েছে তাদের সবাই মহিলা এবং বয়স ৩৫ থেকে ৬০ বছর। ময়নাতদন্ত শেষে মুখ্য স্বাস্থ্য আধিকারিক (সিএমও) অরুণ শ্রীবাস্তব জানিয়েছেন, মৃতদের বুকে এবং মাথায় চোটের প্রমাণ মিলেছে। বুকে রক্ত জমে যাওয়ার কারণেই শ্বাসরোধ হয়ে মৃত্যু হয়েছে। তিনজনের মৃত্যুর কারণ মস্তিস্কে রক্ত জমাট বাঁধা।

গতকাল মঙ্গলবার হাথরসের রতিভানপুরে বিশেষ স‍ৎ সঙ্গের আয়োজন করেছিলেন স্বঘোষিত ধর্মগুরু ‘ভোলে বাবা’ ওরফে নারায়ণ সাকার হরির অনুসারীরা। সকাল ১১টা থেকে বেলা তিনটে পর্যন্ত ধর্মীয় অনুষ্ঠান চলে। ‘ভোলে বাবা’ অনুষ্ঠানস্থল ছেড়ে যাওয়ার পরেই হুড়োহুড়ি পড়ে যায়। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১২২ জন। ওই মর্মান্তিক ঘটনা দেশবাসীকে নাড়িয়ে দিয়েছে। সমালোচনার মুখে পড়ে পুলিশের তরফে পদপিষ্টের ঘটনায় এফআইআর দায়ের করা হয়। কিন্তু ওই এফআইআরে ‘ভোলে বাবা’ নারায়ণ সাকার হরির নাম না থাকায় নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। পদপিষ্টের ২৪ ঘন্টা কেটে যাওয়ার পরে অবশেষে মুখ খুলেছেন স্বঘোষিত ধর্মগুরু ‘ভোলে বাবা’ ওরফে নারায়ণ সাকার হরি। প্রাণহানির ঘটনায় দুঃখপ্রকাশ করার পাশাপাশি ঘটনার দায় নিজের কাঁধ থেকে ঝেড়ে ফেলে সমাজবিরোধীদের কাঁধে চাপিয়েছেন তিনি।

 

ময়নাতদন্তে বাধ্যতামূলক ‘বডি চালান’, নির্দেশ লালবাজারের

হাথরসকাণ্ডে স‍ৎসঙ্গের ৬ আয়োজক গ্রেফতার, মুখ্য অভিযুক্ত অধরা

হাথরসের পদপিষ্টের দায় সমাজবিরোধীদের কাঁধে চাপালেন ‘ভোলে বাবা’

হাথরসকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১২১, সুপ্রিম কোর্টে দায়ের জনস্বার্থ মামলা

হাথরসে পদপিষ্টের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১১৬

হাথরসের পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ মমতার

হাথরসে পদপিষ্টের ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর

হাথরসে ধর্মীয় অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে ৬০ পুণ্যার্থীর মৃত্যু

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00