Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অসহ্য যন্ত্রণা! রাষ্ট্রপতির কাছে স্বেচ্ছামৃত্যুর অনুমতি চাইলেন ইন্দোরের শিক্ষিকা

শরীরে প্রচুর যন্ত্রণা, আর সইতে না পেরে ইচ্ছামৃত্যুর আবেদন জানাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দ্বারস্থ হলেন ইন্দোরের এক মহিলা।

Share:

নিজস্ব প্রতিনিধি: শরীরে প্রচুর যন্ত্রণা, আর সইতে না পেরে স্বেচ্ছামৃত্যুর আবেদন নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে দ্বারস্থ হলেন ইন্দোরের এক মহিলা শিক্ষিকা। আসলে শরীরে একটু আধটু ব্যাথা, যন্ত্রণা সহ্য করা সম্ভব, কিন্তু দিনের পর দিন এই যন্ত্রণা সহ্য করা একেবারেই সম্ভব নয়। কিন্তু এই সমস্যার সমাধান মৃত্যু নয়, তার জন্যে চিকিৎসক রয়েছে, ওষুধ রয়েছে। কিন্তু ইন্দোরের এই মহিলা কেন ইচ্ছামৃত্যুর আবেদন করলেন? আত্মহত্যা মহা পাপ।

তাই মৃত্যুর জন্যে এবার সরকারের কাছে দ্বারস্থ মহিলা। জানা গিয়েছে, ওই মহিলা একজন প্রতিবন্ধী। তবুও একটি সরকারি স্কুলশিক্ষিকা। তাঁর নাম চন্দ্রকান্ত জেঠানি। প্রতিবন্ধী হওয়ার কারণে তিনি বিয়েও করেন নি। সম্প্রতি তিনি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে ইচ্ছামৃত্যুর অনুমতি চেয়ে একটি হৃদয়বিদারক আবেদন করেছেন। প্রতিদিন হুইলচেয়ারে বসেই স্কুলে যান তিনি। নিজের সমস্ত কর্ম প্রতিশ্রুতি পালন করেন। কিন্তু শরীরে বাসা বেধেছে একের পর এক রোগ। গুরুতর শারীরিক অসুস্থতার সঙ্গে লড়ছেন তিনি। তবে এই অবস্থায় প্রতিদিন ৭ থেকে ৮ ঘন্টা শিক্ষকতা করা, এখন তাঁর কাছে অত্যন্ত বেদনাদায়ক হয়ে উঠেছে। তবুও তিনি অটল নিষ্ঠার সঙ্গে তাঁর দায়িত্ব পালন করে চলেছেন।

শরীরে কষ্ট সত্ত্বেও, জেঠানি অসাধারণ অবদান রেখেছেন। তাঁর হাত দিয়ে মানুষ উঠছে অনেক ছেলে-মেয়েরা। মেধাবী হয়ে উঠেছে তাঁরা। তাই তাঁর স্কুলের পড়ুয়াদের উদ্দেশ্যে তিনি তাঁর সমস্ত সম্পত্তি দান করে গিয়েছেন। বর্তমানে তাঁর পরিবারের কেউ বেঁচে নেই। এমনকী এমজিএম মেডিকেল কলেজে তাঁর শরীর ও অঙ্গ-প্রত্যঙ্গও দান করেছেন তিনি। তবে তাঁর দাবি, হাসপাতালে থাকার সময় ভুল ওষুধ খাওয়ানো হয়েছিল তাঁকে। সেই কারণে এখন তিনি আরও অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন একটি আশ্রমে রয়েছেন। কিন্তু সেখানে আরও কষ্টের সম্মুখীন হচ্ছেন তিনি। সেই কারণে তিনি সরকার ও ব্যবস্থার সহায়তার অভাবের কথা উল্লেখ করে সম্প্রতি রাষ্ট্রপতির কাছে একটি আবেগঘন আবেদন করেছেন। বলেছেন যে, দিনদিন তার জীবন অসহনীয় হয়ে উঠেছে। এছাড়াও চারবছর ধরে পক্ষাঘাতগ্রস্থ তিনি। তাই রাষ্ট্রপতি যেন তাকে ইচ্ছামৃত্যুর অনুমতি দেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00