Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেদারনাথে মহিলা পুণ্যার্থীর শ্লীলতাহানি, সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক

Share:

নিজস্ব প্রতিনিধি : কেদারনাথে মহিলা পুণ্যার্থীকে শ্লীলতাহানির ঘটনায় সাসপেন্ড দুই পুলিশ আধিকারিক। ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের মে মাসে। এক বছরেরও বেশি সময় পর এই ঘটনায় সাসপেন্ড করা হল দুই পুলিশ আধিকারিককে।

২০২৩ সালের মে মাসে আট বন্ধুর সঙ্গে কেদারনাথে গিয়েছিলেন এক মহিলা পুণ্যার্থী। মন্দিরে পুজো দেওয়ার পর অন্যান্য বন্ধুরা ফেরত চলে গেলেও ওই মহিলা থেকে যান। হেলিকপ্টারে জায়গা না থাকার কারণে থেকে যান তিনি। মন্দির কর্তৃপক্ষ থাকার জন্য ব্যবস্থা করতে না পারায় কেদারনাথের স্টেশন হাউস অফিসার মনজুল রাওয়াতের কাছে সাহায্য চান ওই মহিলা। তখনই পুলিশ ক্যাম্পের মধ্যেই ওই মহিলাকে থেকে য়েতে বলেন রাওয়াত। কেদারনাথের স্টেশন হাউস অফিসার আশ্বাস দেন, ওই পুণ্যার্থীর জন্য মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগ করা হবে। কিন্তু উল্লেখযোগ্য বিষয়, কোনও মহিলা কনস্টেবলকে নিয়োগ করা হয়নি। ওইদিনই সাব ইনস্পেকটর কুলদীপ নেগী পুলিশ ক্যাম্পে আসেন ও মহিলা পুণ্যার্থীর শ্লীলতাহানি করেন। জানা গিয়েছে, ওই সাব ইনস্পেকটর মদ্যপ অবস্থায় ছিলেন। এরপরই রুদ্রপ্রয়াগের পুলিশ সুপারের কাছে হোয়াটস অ্যাপের মাধ্যমে অভিযোগ দায়ের করেন ওই মহিলা পুণ্যার্থী।

এরপরই গোটা ঘটনার তদন্ত শুরু করে পুলিশ। গুপ্তকাশীর সার্কেল অফিসারের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই মহিলা পুণ্যার্থী গত বছরের অক্টোবরে উত্তরাখণ্ডের সিএম হেল্পলাইনে একটি অভিযোগ দায়ের করেছিল। সেই অভিযোগের ভিত্তিতেই দুই পুলিশ আধিকারিক কুলদীপ নেগী ও মনজুল রাওয়াতকে সাসপেন্ড করেছেন রুদ্রপ্রয়াগের পুলিশ সুপার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00