Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নৃশংস ! মাকে গাছে বেঁধে পুড়িয়ে দিল ছেলেরা

Share:

নিজস্ব সংবাদদাতাঃ  মাকে গাছের সঙ্গে বেঁধে শরীরে কেরোসিন তেলে জ্যান্ত পুড়িয়ে দিল দুই ছেলে। ঘটনাটি হয়েছে ত্রিপুরার চম্পকনগর থানা এলাকার খামারবাড়িতে। শনিবার এই খবর প্রকাশ্যে আসতেই ছড়িয়েছে চাঞ্চল্য। এই নৃশংস হত্যাকাণ্ডে দুই ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ ধৃতদের পেশ করা হবে আদালতে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রের খবর, পারিবারিক অশান্তির জেরে দুই ছেলে মিলে মাকে হত্যা করেছে। দেড় বছর আগে স্বামী মারা গিয়েছিলেন ৬২ বছরের বৃদ্ধার। তারপর থেকে ২ ছেলের সঙ্গে চম্পকনগরে থাকতেন তিনি। আর অপর ছেলে কর্মসূত্রে আগরতলায় থাকতেন। জানা যায়, বেশ কিছু দিন ধরে দুই ছেলের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝামেলা চলছিল বৃদ্ধার। শনিবার আচমকাই বৃদ্ধাকে বাড়ি থেকে টানতে টানতে বার করে গাছের সঙ্গে দঁড়ি দিয়ে বাঁধা হয়। তারপর তাঁর গায়ে কেরোসিন তেল ঢেলে পুড়িয়ে দেওয়া হয়।

বৃদ্ধাকে পুড়িয়ে মারার ঘটনা প্রসঙ্গে মহকুমা পুলিশ আধিকারিক জিরানিয়া কমল কৃষ্ণ কলুই বলেন, বৃদ্ধাকে পুড়িয়ে মারার ঘটনা খবর পেতেই ঘটনাস্থলে যায় পুলিশ। সেখানে গিয়ে গাছ থেকে বৃদ্ধার জ্বলন্ত দেহটি উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠাল পুলিশ। তিনি আরও জানান, এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে দুই ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। পারিবারিক অশান্তিকে কেন্দ্র করে খুন করা হয়েছে বলে অনুমান করা হচ্ছে। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করতে আজকে আদালতে পেশ করা হবে।

 

ত্রিপুরেশ্বরী মন্দিরে ‘আল্লাহ কে বান্দে …’ গেয়ে হিন্দুত্ববাদীদের হেনস্থার শিকার হিন্দু শিল্পী

পহেলগাঁও হামলার প্রতিবাদ, ত্রিপুরায় পাক পতাকায় ‘ঝাঁটা পেটা’ তৃতীয়লিঙ্গদের

আজব বিচার নীতীশের রাজ্যে, স্বামীকে ভাগাভাগি করে নিতে দুই বউকে নির্দেশ

‘এটা শেখ হাসিনার বাংলাদেশ নয়’, এবার দিল্লিকে হুমকি দিলেন ইউনূসের আইন উপদেষ্টা

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে হামলার ঘটনায় ৩ পুলিশ কর্মী সাসপেন্ড

ত্রিপুরায় অতি ভারী বৃষ্টি ও ভুমিধসে মৃতের সংখ্যা বেড়ে ১০

ত্রিপুরার মুখ্যমন্ত্রীর সমালোচনা, গ্রেফতার সাংবাদিক

হিজাব নিয়ে অশান্তি ত্রিপুরায়, হামলায় জখম ছাত্র

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00