Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আজব বিচার নীতীশের রাজ্যে, স্বামীকে ভাগাভাগি করে নিতে দুই বউকে নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  দুই স্ত্রী-ই ভাগাভাগি করে নেবেন স্বামীকে। অবাক লাগলেও বাস্তবে এমনই ঘটনা ঘটেছে বিহারের পূর্ণিয়া এলাকায় । সেখানে এক ব্যক্তি প্রথম স্ত্রীকে না জানিয়ে দ্বিতীয়বার বিয়ে করে । এই ঘটনা সামনে আসতেই পুলিশের কাছে দায়ের হয় অভিযোগ ।  আর তখনই সিদ্ধান্ত নেওয়া হয় সপ্তাহের  তিনদিন করে ভাগ করে  ওই বাসিন্দাকে  থাকতে  প্রথম এবং দ্বিতীয় স্ত্রীর সঙ্গে । আর একদিন তিনি নিজের মত কাটাতে পারবেন । 

ঘটনাটি রূপাউলি থানা এলাকার। এখানকার এক বাসিন্দা প্রথম স্ত্রী থাকা অবস্থায় আবার বিয়ে করেন। প্রথম স্ত্রীর দুটি সন্তানও রয়েছে।  এই  অবস্থায় স্বামীর দ্বিতীয়  বিয়ের কথা জানার পর, প্রথম স্ত্রী পূর্ণিয়ার এসপি কার্তিকেয় শর্মার কাছে অভিযোগ করেন। এরপরেই দায়ের হয় মামলা । 

পুলিশ সুপার বিষয়টি বিহার পুলিশের পরিবার পরামর্শ কেন্দ্রে পাঠান। ঢেকে পাঠান হয় দুই পক্ষের স্ত্রীকেই । সেইসময়  অভিযুক্ত স্বামী নিজের ভুল স্বীকার করে নেন । এরপর তিনি ফিরে যেতে চান প্রথম স্ত্রী এবং সন্তানদের কাছে । আর তা শোনা মাত্রই সরব হন দ্বিতীয় স্ত্রী । কারণ, দ্বিতীয় স্ত্রীর সন্তানও রয়েছে।  তাতে দুই স্ত্রীর মধ্যে আবার ঝগড়া বেধে যায়। শেষে সিদ্ধান্ত হয়, দুই স্ত্রীর কাছেই তিন দিন করে থাকবেন স্বামী। সেই পরিবার পরামর্শ কেন্দ্রের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়, স্বামীকে তার প্রথম স্ত্রীকে সন্তানদের শিক্ষা ও খাবারের জন্য প্রতি মাসে ৪,০০০ টাকা করে দিতে হবে । 

বিহারে গ্রেফতার ৩ জৈশ জঙ্গি, ছবি প্রকাশ্যে, নাশকতার ছক?

৬৯ বছর ধরে ভারতে, বিহারে ভোটার তালিকায় দুই পাকিস্তানি নাগরিক

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

‘নিজেকে বাঁচাতে না পারলে জনগণকে বাঁচাব কী করে’, বিজেপি থেকে পদত্যাগ ইউটিউবার মনীশ কাশ্যপের

বেঙ্গালুরুতে স্যুটকেস বন্দি কিশোরীর দেহ উদ্ধারের ঘটনায় গ্রেফতার ৭

শান্তিপুরে পুরকর্মীর লক্ষাধিক টাকা চুরি, চোরের হদিশ বিহারে

পটনা বিমানবন্দরে ভারতীয় ক্রিকেটের ‘বিস্ময় বালক’ বৈভবের সঙ্গে দেখা মোদির, কী কথা হল দুজনের?

নিষিদ্ধ মদ পাচারের চেষ্টার দায়ে ঘোড়াকেই গ্রেফতার করল পুলিশ, নীতীশ রাজ্যের ঘটনা

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00