Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঘুরতে গিয়ে দুর্ঘটনায় স্ত্রী-পুত্র হারা ব্যাক্তিকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণের নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: সপরিবারে ঘুরতে গিয়ে দুর্ঘটনায় স্ত্রী-পুত্রকে হারিয়েছিলেন দিল্লির বাসিন্দা  যোগেশ সায়গল। ওই মর্মান্তিক দুর্ঘটনার জন্য ভ্রমণ সংস্থার বিরুদ্ধে ক্ষতিপূরণ চেয়ে মামলা দায়ের  করেছিলেন ক্রেতা সুরক্ষা আদালতে। ওই আবেদনের প্রেক্ষিতে নামী ভ্রমণ সংস্থা টমাস কুক এবং রেড অ্যাপল ট্রাভেলকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ক্রেতা সুরক্ষা আদালত। 

২০১৯ স্ত্রী কানুপ্রিয়া সায়গল-সহ পরিবারকে নিয়ে শ্রীলঙ্কার কলম্বোয় ঘুরতে গিয়েছিলেন দিল্লির বাসিন্দা যোগেশ সায়গল। কলম্বোয় ভ্রমণকালীন এক পথ দুর্ঘটনার মুখোমুখি হয় সায়গল পরিবার। দুঘটনায় কানুপ্রিয়া, তাঁর ছেলে এবং বাবা প্রাণ হারান। গুরুতর জখম হন যোগেশ এবং তাঁর মেয়ে। দেশে ফিরেই ভ্রমণ সংস্থা টমাস কুক এবং রেড অ্যাপল ট্রাভেলের বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন যোগেশ। তিনি অভিযোগ করেন, দুর্ঘটনায় নিহত পরিবারের তিন সদস্যের শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে পারেননি। ভ্রমণ সংস্থা বিভ্রান্তিকর বিজ্ঞাপনই শুধু দেয়নি। জঘন্ন্দুয পরিষেবা দিয়েছিল। ক্ষতিপূরণ বাবদ ৮.৯৯ কোটি টাকা দেওয়ার আর্জি জানান।

যোগেশ সায়গলের অভিযোগের ভিত্তিতে মামলার শুনানি শেষে ভ্রমণ সংস্থা টমাস কুক ও রেড অ্যাপলকে ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় ক্রেতা সুরক্ষা আদালত। রায়ে বলা হয়, ‘ দুঘটনার ক্ষেত্রে ভ্রমণ সংস্থা টমাস কুক এবং রেড অ্যাপল ট্র্যাভেলের অবহেলা ছিল। সংস্থার নিয়োগকৃত ড্রাইভারের অবহেলা এবং উদাসীন মনোভাবের কারণেই দুর্ঘটনা ঘটেছে। শুধু নিছক বুকিং ছিল বলে দায় এড়াতে পারে না ভ্রমণ সংস্থা।’ উল্লেখ্য, নিহত কানুপ্রিয়া সায়গল সর্বভারতীয় একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমের উপস্থাপিকা ছিলেন। 

পাকিস্তানের হয়ে গুপ্তচরগিরি করতে ভারতীয় ইউটিউবারদের নিয়োগের দায়িত্বে এই সুন্দরী

NIA তলবে হাজিরা মোমিনপুরের এক ব্যবসায়ীর, কী কারণে তলব?

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00