চেন্নাইতে অতিবৃষ্টি! ভয়াল রূপ নিল ‘ফিনজল’, ঘূর্ণিঝড়ের দাপটে মৃতের সংখ্যা বেড়ে ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: ঘূর্ণিঝড় ‘ফিনজল’-এর পরোক্ষ প্রভাব পড়েছে বাংলায়। এর ফলে বঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে। কিন্তু হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের সবচেয়ে বেশি প্রভাব পড়েছে তামিলনাড়ুর উপকূলে। ঘূর্ণিঝড় ‘ফিনজল’(Cyclone Finjal) পুদুচেরির কাছাকাছি উপকূল অতিক্রম করার পরই উত্তর তামিলনাড়ুর উপকূলীয় জেলাগুলিতে শুরু হয় ভারী বৃষ্টিপাত। সঙ্গে বইতে থাকে ঝোড়ো হাওয়া। দুর্যোগের কারণে সৃষ্টি হয় ভয়াবহ পরিস্থিতির। এখনও পর্যন্ত চেন্নাইতে ঘূর্ণিঝড়ের কারণে তিনজনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুনঃ অন্তর্বাস ছাড়া তোয়ালে জড়িয়ে মেট্রোয় ৪ তরুণী, চোখ ছানাবড়া সহযাত্রীদের, রইল ভিডিও

শনিবার রাতেই ঘূর্ণিঝড়টি উপকূল অতিক্রম করে। সেখানকার স্থানীয় আবহাওয়া দফতর এদিন একাধিক জেলায় লাল সতর্কতা জারি করেছিল। ভিলুপুরম, কাল্লাকুরিচি, কুদ্দালোর এবং পুদুচেরিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল, তা অক্ষরে অক্ষরে মিলে গিয়েছে। এখনও ঘূর্ণিঝড়ের প্রভাবে তামিলনাড়ুর চেন্নাই, তিরুভাল্লুর, চেঙ্গালপাট্টু, কাঞ্চিপুরম, রানিপেট, তিরুভান্নামালাই, ধর্মপুরী, সালেম, আরিয়ালুর, পেরাম্বলুর, থাঞ্জাভুর, তিরুভারুর, নাগাপট্টিনম, মায়িলাদুথুরাই এবং কারাইকাল অঞ্চল সহ অন্যান্য জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুনঃ বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার, প্রতিবাদে বাতিল হল হেমতাবাদের মিলন মেলা

বৃষ্টির কারণে চেন্নাইয়ের নিচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘূর্ণিঝড়ের জেরে বিমান চলাচল ব্যাহত হয়েছে। এমনকি লোকাল ট্রেন চলাচলেও সমস্যার সৃষ্টি হয়েছে। বন্যা পরিস্থিতির কারণে সমস্যায় পড়েছেন উপকূলবর্তী জেলাগুলির বহু মানুষ। ইতিমধ্যেই প্রশাসনের তরফে স্থানীয়দের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ সম্পন্ন হয়েছে। যদিও এলাকায় জারি রয়েছে লাল সতর্কতা।

মহা বিপর্যয় সামনে, ধেয়ে আসছে ভয়ঙ্কর ঘূর্ণিঝড়, লণ্ডভণ্ড হবে বাংলা?

ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাব বাংলায়, সকাল থেকেই বৃষ্টি শুরু জেলায় জেলায়, কেমন থাকবে আবহাওয়া?

ফের দুর্যোগের ইঙ্গিত! সাগরে ফুঁসে উঠছে নয়া ঘূর্ণিঝড়, ৫ জেলায় বন্ধ স্কুল-কলেজ

সামনেই বড় বিপদ, বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পদধ্বনি

পুলিশের কাছে ক্ষমা চেয়ে দীঘায় উৎপাত কমালেন পর্যটকরা

ঘূর্ণিঝড়ের ভয়ে বাঁধ সারাইয়ের কাজে হাত লাগালেন গ্রামের মহিলারাই

২৪ অক্টোবর রাত ৯টা থেকে রাত ১০টার মধ্যে ‘ডানা’র ল্যান্ডফল পারাদ্বীপে

আর মাত্র ২ দিন, ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডানা’

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]