Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বেকায়দায় আদানি, সুপ্রিম কোর্টে মামলার শুনানি কাল

শুনানি হবে ডিভিশন বেঞ্চে

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: আরও বেকায়দায় আদানি।

হিন্ডেনবার্গের রিপোর্টের ওপর ভিত্তি করে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হয়েছে। মামলায় আর্জি জানানো হয়েছে, আদালতের নজরদারিতে তদন্তের। সুপ্রিম কোর্ট শুনানিতে রাজি। শুনানি আগামীকাল। 

সুপ্রিম কোর্টে মামলা রুজু করেন আইনজীবী বিশাল তিওয়াড়ি, প্রধান বিচারপতি ধনঞ্জয় যশবন্ত চন্দ্রচূড়কে নিয়ে গঠিত ডিভিশন বেঞ্চে (বেঞ্চের বাকি দুই বিচারপতি হলেন পিএস নরসিমহা এবং বিচারপতি জেবি পাদ্রিওয়ালা)।  মামলায় তিওয়াড়ি বলেন, হিন্ডেনবার্গ ভারতের এই শিল্পপতি সম্পর্কে যে রিপোর্ট দিয়েছে, তা শুধু ভয়ঙ্কর নয়। এই রিপোর্ট দেশের ভাবমূর্তিতে কালি ছিটিয়েছে। এক শিল্পপতির বদন্যতায় বিশ্বে ভারতের মান-মর্যাদা-গরিমা ভূলুণ্ঠিত হয়েছে।  প্রভুত আর্থিক ক্ষতি হয়েছে।  প্রাথমিক শুনানিতে প্রধান বিচারপতি  চন্দ্রচূর তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে মাত্র গুটি কয়েক শব্দ ব্যবহার করেন – অল রাইট ট্যাগ ইট। প্রধান বিচারপতির এই মন্তব্য নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। প্রধান বিচারপতি বকলমে বুঝিয়ে দিলেন, তিনিও মনে করেন এই জনস্বার্থ মামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। সে কারণে তারা জরুরী ভিত্তিতে  তারা এই মামলার শুনানিতে আগ্রহী। সর্বোচ্চ আদালতের এই পর্যবেক্ষণ নিঃসন্দেহে শিল্পপতি আদানির কাছে অস্বস্তির কারণ হয়ে উঠবে তা বলাই বাহুল্য। 

হিন্ডেবার্গের রিপোর্টের পর থেকে আদানি জানিয়ে এসেছেন, তিনি নির্দোষ। শেয়ারবাজারে জালিয়াতির চেষ্টার যে অভিযোগ তোলা হয়েছে, তা একেবারেই ঠিক নয়। তিনি ব্যবসায় প্রবেশের প্রথম দিন যেমন সৎ ছিলেন, আজও তিনি  সৎ রয়েছেন। বাকি সব ঝুট হ্যায়। 

আরও পড়ুন শেয়ারবাজারে হয়েছে জালিয়াতি, সেবির কাঠগড়ায় আদানি

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00