Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুঁড়িয়ে দেওয়া হবে উজ্জয়িনীর ধর্ষণকাণ্ডে অভিযুক্তের বাড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মধ্যপ্রদেশের উজ্জয়িনীর নাবালিকা ধর্ষণের ঘটনা সম্প্রতি আলোড়ন  ফেলেছে দেশজুড়ে। গ্রেফতার হয়েছিলেন এক অভিযুক্ত অটোচালক। এবার এই অটোচালকের বাড়ি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। অবৈধভাবে ওই স্থানে তাঁরা বসবাস করছিল বলেই অভিযোগ।

উজ্জয়িনী মিউনিসিপ্যাল ​​কর্পোরেশন তরফে জানানো হয়েছে , ওই অভিযুক্ত অটো চালক ভরত সোনির পরিবার বেশ কয়েক বছর ধরে সরকারি জমিতে বাড়িতে বসবাস করছে। জমিটি সরকারি মালিকানাধীন। তাই বাড়ি ভাঙার জন্য কোনও নোটিশের প্রয়োজন নেই। বুধবার মধ্যপ্রদেশ পুলিশের সহযোগিতায় এই বাড়ি ভাঙার ব্যবস্থা নেবে পুরসভা।  

উল্লেখ্য, অমানবিক বাস্তবতা দেখিয়েছে মধ্যপ্রদেশের উজ্জয়িনী  শহরের নাবালিকা ধর্ষণের ঘটনা। ১২ বছরের নাবালিকা রক্তাক্ত অর্ধনগ্ন অবস্থায় দ্বারে দ্বারে সাহায্যের ভিক্ষা চেয়েছে। অথচ তথাকথিত শিক্ষিত ভদ্র সমাজ এগিয়ে আসেনি। এই ঘটনায় এক অটো চালককে গ্রেফতার করে পুলিশ।

জানা গিয়েছে, নির্যাতিতা নাবালিকা খেরি এলাকায় একটি অটোতে উঠেছিল। সিসিটিভি ফুটেজ দেখে অটো চালককে গ্রেফতার করা হয়েছে। অটোয় রক্তের দাগ মিলেছে। ফরেন্সিক পরীক্ষায় পাঠায় পুলিশ। ঘটনায় পুলিশের জালে ৪।

১২ বছর বয়সী নাবালিকা রক্তাক্ত অবস্থায় মেয়েটি সাহায্যের আবেদন করে। আব্রু ঢাকতে সম্বল ছিল শুধু ছেঁড়া একটি কাপড়ের টুকরো। নাবালিকা প্রায় ৮ কিমি হেঁটে দরজায় দরজায় সাহায্য প্রার্থনা করেছে। অবশেষে স্থানীয় এক পুরোহিত এগিয়ে আসেন। উজ্জয়ন থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বদনগর রোডে একটি আশ্রমের সঙ্গে যুক্ত ওই পুরোহিত রাহুল শর্মা। পুরোহিত বলেন, “ সোমবার সকাল ৯.৩০টার সময়  ওকে যখন প্রথম দেখি, তখন খুবই খারাপ অবস্থায় ছিল। তাঁকে জামাকাপড় দিই। মেয়েটি যখন সাহায্যের জন্য ঘুরছিল অন্যরা তাঁকে আরও হেনস্তা করছিল। মেয়েটি কথা বলার মতো অবস্থায় ছিল না। দুচোখ দিয়ে ঝরঝর করে জল পড়ছিল”।

ওই পুরোহিত আরও জানান যে, নাবালিকার নাম ও পরিচয় সম্পর্কে বিস্তারিত জিজ্ঞেস করেন। যখনই অন্য কেউ তাঁর কাছে আসছিল মেয়েটি ভয়ে লুকোনোর চেষ্টা করছিল। শেষে মহাকাল থানায় যোগাযোগ করে ঘটনা সম্পর্কে পুলিশকে জানান।  তারপর পুলিশ নাবালিকাকে নিয়ে যায়।

উজ্জয়িনীকাণ্ডে অভিযুক্তের বাবা অপরাধীদের মৃত্যুদণ্ড কামনা করেছেন। তিনি জানিয়েছেন, যদি তাঁর ছেলে সত্যিই এই জঘন্য অপরাধের সঙ্গে যুক্ত থাকেন, তবে তাঁরও বেঁচে থাকার কোনও অধিকার নেই।

দিল্লিতে কিভাবে খুন সুইস মহিলা?, প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

স্ত্রীকে খুনের দায়ে যাবজ্জীবন চিত্রশিল্পী চিন্তন উপাধ্যায়ের

নদিয়ায় ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন বাবার

দত্তপুকুরে বোমা বিস্ফোরণ, জখম ৫ কিশোর

বারাসাতে ফাঁকা বাড়িতে বৃদ্ধাকে খুন, গ্রেফতার ২

গাজিয়াবাদে তরুণীকে যৌন হেনস্থা, অভিযুক্ত পুলিশকর্মীরা পলাতক

উজ্জয়ন নাবালিকা ধর্ষণ কাণ্ডে নয়া মোড়! গ্রেফতার অটোচালক সহ ৪ জন

পুলিশের জালে দত্তপুকুর বিস্ফোরণ কাণ্ডের মূল নায়ক

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00