Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেন্দ্রের লাইসেন্স ফি’কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা টাটা কমিউনিকেশনসের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: মোদি সরকারের টেলি যোগাযোগ মন্ত্রকের বিরুদ্ধে টিডিস্যাটের দ্বারস্থ হল টাটা গোষ্ঠীর অধীনস্ত মোবাইল পরিষেবা সংস্থা টাটা কমিউনিকেশনস। ওই মামলার শুনানিতে টিডিস্যাটের পক্ষ থেকে টাটা কমিউনিকেশনসের বিরুদ্ধে কোনও কঠিন পদক্ষেপ না নেওয়ার জন্য টেলিযোগাযোগ মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ৮ অগস্ট আচমকাই আইএসডি ও ইন্টারনেট পরিষেবা দেওয়ার জন্য টাটা কমিউনিকেশনের কাছ থেকে ৯৯১ কোটি ৫৪ লক্ষ টাকা লাইসেন্স ফি দাবি করে নোটিশ পাঠিয়েছিল টেলিযোগাযোগ মন্ত্রক। ওই নোটিশে বলা হয়, ২০০৬-০৭ এবং ২০০৭-০৮ অর্থ বর্ষে লাইসেন্স ফি হিসেবে ৯৯২ কোটি ৫৪ লক্ষ টাকা বকেয়া রয়েছে টাটা কমিউনিকেশনের। অবিলম্বে ওই বকেয়া মিটিয়ে দিতে হবে। ২০০৬-০৭ অর্থবর্ষে আইএলডি ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার এবং ২০০৭-০৮ অর্থ বর্ষে আইএলডি, আইএসপি এবং এনএলডি’র জন্য লাইসেন্স ফি মেটায়নি সংস্থা।

ওই নোটিশ পাওয়ার পরেই টাটা কমিউনিকেশনের শীর্ষ আধিকারিকদের মাথায় হাত পড়ে। তড়িঘড়ি গত ১৪ অগস্ট টেলকম ডিসপিউট সেটেলমেন্ট অ্যাপিলেট ট্রাইব্যুনালের (টিডিস্যাট) দ্বারস্থ হন তাঁরা। ১৭ বছর আগের লাইসেন্স ফি চেয়ে চিঠি পাঠানোর বৈধতাকে চ্যালেঞ্জ জানান। গত ১৭ অগস্ট টিডিস্যাটের পক্ষ থেকে এক চিঠিতে টেলিযোগাযোগ মন্ত্রককে নির্দেশ দেওয়া হয়, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত টাটা কমিউনিকেশনের বিরুদ্ধে কঠোর কোনও পদক্ষেপ করা যাবে না।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00