Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ভীমা কোরেগাঁও মামলায় গৌতম নওলাখাকে গৃহবন্দি রাখার নির্দেশ

আগামী ২৪ ঘন্টার মধ্যেই সত্তর বছর বয়সী মানবাধিকার কর্মীকে জেল থেকে সরিয়ে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ভীমা কোরেগাঁও মামলায় অভিযুক্ত সাংবাদিক ও মানবাধিকার কর্মী গৌতম নওলাখাকে গৃহবন্দি রাখার বিরোধিতা করতে গিয়ে সুপ্রিম কোর্টে মুখ পড়ল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ’র। শুক্রবার শীর্ষ আদালতের বিচারপতি কে এম যোসেফ ও বিচারপতি হৃষিকেশ রায় এনআইএ’র আর্জি খারিজ করে আগামী ২৪ ঘন্টার মধ্যেই সত্তর বছর বয়সী মানবাধিকার কর্মীকে জেল থেকে সরিয়ে গৃহবন্দি করার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে তাঁর গতিবিধির উপরে কড়া নজর রাখারও নির্দেশ দিয়েছেন।

বরাবরই মোদি সরকারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত মানবাধিকার কর্মী ও গৌতম মওলখা। ২০১৮ সালে মহারাষ্ট্রের  ভীমা কোরেগাঁওয়ের ঘটনায় মাওবাদীদের গোপন তথ্য দিয়ে  সাহায্য করার অভিযোগে তাঁকে গ্রেফতার করে মহারাষ্ট্র পুলিশ। ২০২০ সালের ২৫ এপ্রিল থেকে তালোজা জেলে বন্দি। গত জুলাইয়ে তাঁর জামিনের আবেদন খারিজ করে দেয় জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ-র বিশেষ আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ চ্যালেঞ্জ জানিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হন বিশিষ্ট সাংবাদিক। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে তাঁর সেই আবেদন খারিজ করে দেয় আদালত।

সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে তাঁকে গৃহবন্দি রাখার আর্জি জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হন নওলখা। গত ১০ নভেম্বর বর্ষীয়ান সাংবাদিককে তালোজা জেল থেকে নবি মুম্বইয়ের একটি ফ্ল্যাটে রাখার নির্দেশ দেন বিচারপতি কে এম যোসেফ ও বিচারপতি হৃষিকেশ রায়। ওই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানায় এনআইএ। শুক্রবার মামলার শুনানিতে জাতীয় তদন্তকারী সংস্থার আইনজীবী তথা সলিসিটর জেনারেল তুষার মেহতা একাধিক যুক্তি খাঁড়া করেন। কিন্তু কোনও যুক্তিতেই কর্ণপাত করেননি বিচারপতিরা। উল্টে এনআইএ-এর আইনজীবীকে কার্যত তুলোধনা করেছেন তাঁরা।

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

সুপ্রিম নির্দেশে অযোগ্য তালিকা প্রকাশের পথে এসএসসি’, কত জনের নাম রয়েছে?

হতে চলেছে অপেক্ষার অবসান, ১ সেপ্টেম্বর শীর্ষ আদালতে DA মামলার শুনানি

‘একজন অযোগ্য পরীক্ষায় বসলে রাজ্যকে ছাড়বে না আদালত’,SSC নিয়ে বোমা ফাটালেন দিলীপ ঘোষ

শীর্ষ আদালতের হুঁশিয়ারি, অযোগ্যদের তালিকা প্রকাশের আগে চূড়ান্ত সতর্ক এসএসসি

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে শনিতেই দাগি প্রার্থীদের তালিকা প্রকাশ করবে স্কুল সার্ভিস কমিশন

‘একজনও অযোগ্য প্রার্থী তালিকায় ঢুকলে ফল ভুগতে হবে’,কড়া বার্তা সুপ্রিম কোর্টের

ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি, কবে শুনবে শীর্ষ আদালত

|||আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00