নিজস্ব প্রতিনিধিঃ গুজরাটে ঘটল মর্মান্তিক ঘটনা। কাজের চাপ সহ্য করতে না পেরে এক ব্যক্তি নিজের বাম হাতের চারটি আঙুল ছুরি দিয়ে কেটে ফেলল। জানা গিয়েছে, ওই ব্যক্তি হলেন বছর ৩২- এর ময়ূর তারাপাড়া । এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সুরাটে ছড়িয়ে পড়েছে উত্তেজনা।
এই প্রসঙ্গে পুলিশকে জানিয়েছেন, রাস্তার ধারে অচৈতন্য অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। সেইসময় তাঁর বাম হাতের চারটি আঙুল কাঁটা ছিল । এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কাঁটা দাগ নিয়ে ওই যুবককে জিজ্ঞাসা করা হলে, তিনি জানান নিজেই এই আঙুলগুলি কেটে দিয়েছেন। এই নিয়ে তারাপাড়া পুলিশকে জানিয়েছেন, চারদিন আগে সে সিংগানপুরের চর রাস্তার কাছে একটি দোকান থেকে একটি ধারালো ছুরি কিনেছিল। রবিবার রাতে আমরোলি রিং রোডে গিয়ে বাইকটি প্রথমে তিনি পার্ক করেন । এরপর রাত ১০টার দিকে রক্ত চলাচল বন্ধ করতে ছুরি দিয়ে চারটি আঙুল কেটে কনুইয়ের কাছে দড়ি বেঁধে দেন তিনি। এরপর ছুরি ও আঙুল একটি ব্যাগে ঢুকিয়ে ছুড়ে ফেলে দেযন রাস্তায় ।
কিন্তু কেন ওই ব্যক্তি এই কাণ্ড ঘটালেন ? এই নিয়ে প্রশ্ন তুলতেই তারাপাড়া জানান, ‘ আমার অফিসের নিয়োগ কর্তা বাবার বন্ধু ছিলেন। সেইজন্য তিনি বারবার আমায় অফিসের মধ্যে ফাঁদে ফেরার চেষ্টা করতেন। এটা কাউকে বলার সাহস ছিল না । তাই নিজের আঙুল কেটে ফেলার সিদ্ধান্ত নই ।‘ জানা গিয়েছে, তারাপাড়া বিবাহ। তার দুই বছরের একটি কন্যা সন্তান রয়েছে। ইতিমধ্যেই এই পুরো বিষয়টি নিয়ে গুজরাট পুলিশ তদন্ত শুরু করেছে ।