Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গেমিং অ্যাপ কাণ্ডে শুক্রবারই শ্রদ্ধা কাপুরকে হাজিরার নির্দেশ ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: অর্থের বিনিময়ে বিয়ের আসরে নাচাগানা করতে গিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচার চালিয়ে  জোর ফেঁসে গিয়েছেন বলিউড তারকারা। মহাদেব অনলাইন গেমিং অ্যাপ কাণ্ডে এবার বলিউড নায়িকা শ্রদ্ধা কাপুরকে তলব করল ইডি। আজ শুক্রবারই তাঁকে তদন্তকারীদের সামনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও শক্তি কাপুর কন্যা হাজির দেবেন কিনা, তা জানা যায়নি।

অন্যদিকে, আজ শুক্রবারই ইডির দফতরে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছেন রণবীর কাপুরকে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে চিঠি পাঠিয়ে হাজিরার জন্য দুই সপ্তাহ সময় চেয়েছেন ঋষি পুত্র।  ছত্তিশগঢ়, রায়পুরের ইডি অফিসে হাজিরা দেওয়ার কথা ছিল রণবীরের। যদিও ইডির পক্ষ থেকে জানানো হয়েছে, তলব করা হলেও  এই মুহূর্তে রণবীর কাপুর বেটিং অনলাইন প্রতারণার সঙ্গে অভিযুক্ত বা সন্দেহভাজন কোনওটাই নন। তদন্তের স্বার্থেই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

শুধু রণবীর কিংবা শ্রদ্ধা কাপুরই নন, বলিউডের তারকা হুমা কুরেশি, হিনা খান ও কপিল শর্মাকেও বেটিং অনলাইন প্রতারণা মামলায় জেরার জন্য তলব করা হয়েছে। তাঁরা তিনজনেই হাজিরার জন্য কমপক্ষে দুই সপ্তাহ করে সময় চেয়েছেন। ইডির এক আধিকারিক জানিয়েছেন, মহাদেন অনলাইন বেটিং অ্যাপ কাণ্ডে বলিউডের মোট ১৭ তারকাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হবে।  

৯ অক্টোবর অভিষেক ও ১১ অক্টোবর রুজিরাকে তলব ইডির

দাম নিয়ন্ত্রণে এবার বাঁকুড়ার বাজারে হানা ইবির

মাছ-মাংস-সবজির চড়া দাম, পুরুলিয়ায় হানা এনফোর্সমেন্ট  আধিকারিকদের

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00