Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৯ অক্টোবর অভিষেক ও ১১ অক্টোবর রুজিরাকে তলব ইডির

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রতিহিংসামূলকভাবে কারও বিরুদ্ধে পদক্ষেপ না করার জন্য মঙ্গলবারই ‘বিশ্বাসযোগ্যহীন’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডিকে সতর্ক করে দিয়েছিল শীর্ষ আদালত। তদন্তে স্বচ্ছতা বজায় রাখার নির্দেশ দিয়েছিল। তার ২৪ ঘন্টার মধ্যেই নিয়োগ বেনিয়ম মামলায় তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি। আগামী ৯ অক্টোবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ১১ অক্টোবর তাঁর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। ওই তলবের পরেই ফের একবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের অধীনে থাকা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ উঠেছে।

কয়লা পাচার কাণ্ডে একাধিকবার অভিষেক পত্মীকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। কিন্তু নিয়োগ মামলায় এই প্রথম জেরার জন্য রুজিরাকে তলব করা হল। আগামী সপ্তাহে তাঁকে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। যদিও নিয়োগ মামলায় বেনিয়মের পিছনে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনও যোগসাজশের প্রমাণ মিলেছে কিনা, তা নিয়ে মুখ খুলতে চাননি ইডির আধিকারিকরা।

উল্লেখ্য, লিপস অ্যান্ড বাউন্ডস মামলায় গতকাল ৩ অক্টোবর জেরার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছিল ইডি। যদিও আড়াই মাস আগে ঘোষিত কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য দিল্লি থাকায় ইডির তলবে সাড়া দেননি তিনি। তৃণমূলের রাজনৈতিক কর্মসূচির দিনেই তাঁকে বার বার তলব নিয়ে মঙ্গলবারই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে আজ বুধবার ওই মামলার শুনানি রয়েছে। ওই শুনানির আগেই আচমকা অভিষেক পত্নী রুজিরাকে তলব করেছে ইডি। তৃণমূল কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক প্রভু বিজেপির শীর্ষ নেতাদের পাশাপাশি আরও কয়েকজনকে খুশি করতেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। মানসিকভাবে হেনস্তা করতেই তলব করা হচ্ছে। যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তলবে সাড়া দিয়ে আগামী সপ্তাহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন কিনা, তা জানা যায়নি।

 

প্রাথমিকে ৩২ হাজার চাকরি বাতিলের মামলা শুনানি হল না, সরে দাঁড়ালেন বিচারপতি

গ্রাম পঞ্চায়েতের চাকরি ছেড়ে শিক্ষকতায়, চাকরি হারিয়ে মাথায় হাত অঙ্কের শিক্ষকের

সুপ্রিম রায়ে চাকরিহারাদের সঙ্গে দেখা করবেন মমতা, কবে কোথায়?

ফের সুপ্রিম কোর্টে পিছোল ২৬ হাজার চাকরি বাতিল মামলা, কবে হবে পরবর্তী শুনানি ?

ইডির মামলায় জামিন অয়ন শীলের, মিলল না জেলমুক্তি

নিম্ন আদালতকে শুনতে হবে পার্থ জামিনের শুনানি, নির্দেশ সুপ্রিম কোর্টের

ভার্চুয়ালি নয় সশরীরে হাজিরা দিতে চান প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ

পায়ে জমেছে জল, ভার্চুয়ালি হাজিরা পার্থর

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00