খুনের পরে তিহাড় জেলের আশেপাশে ছড়িয়ে রাখত লাশের টুকরো, দিল্লিতে পাকড়াও ১৮ খুনের সিরিয়াল কিলার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তিহার জেলের আশেপাশে বহু খুনের ঘটনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি । আর এবার তাঁকেই পাকড়াও করল দিল্লি পুলিশ । অভিযুক্ত হলেন সিরিয়াল কিলার চন্দ্রকান্ত ঝাঁ। তাঁকে ২০১৩ সালে যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছিল আদালত। কিন্তু ২০২৩ সালে প্যারালের মেয়াদ পূর্ণ হওয়ার পর তিনি ৯০ দিনের জন্য ছাড়া পেয়েছিলেন। তবে এরপর থেকেই চন্দ্রকান্ত আর জেলে ফেরেননি । এবার তাঁকে পাকড়াও করল পুলিশ ।

চন্দ্রকান্তের ঝা- এর ক্রাইমের রেকর্ড  খুবই ভয়ঙ্কর । খুনের পর সে মৃতদেহ টুকরো টুকরো করে তিহার জেলের চারপাশে ফেলে দিয়েছিল । তথ্য অনুসারে,  ১৯৯৮ সাল থেকে ২০০৭ সালের মধ্যে পশ্চিম দিল্লিতে চন্দ্রকান্ত প্রায় ৮ টি হত্যা করেছিলেন । ২০০৩ সালে শেখর এবং উমেশ, ২০০৫ সালে গুড্ডু, ২০০৬ সালে অমিত এবং ২০০৭ সালে উপেন্দ্র এবং দিলীপকে সে খুন করে । জানা যায়, এই হত্যাকাণ্ড চালানোর আগে চন্দ্রকান্ত  প্রথমে বন্ধুত্ব করতেন। তারপরেই চলত খুনের পরিকল্পনা ।

বলা বাহুল্য এই সিরিয়াল কিলারের হত্যাকাণ্ড গুলি ছিল ভয়াবহ । হত্যার পর লাশের টুকরো তিহার জেলের আশেপাশে ফেলে দিতেন। প্রতিবারই লাশের কাছে একটি চিরকুট রেখে যেতেন। যাতে লেখা ছিল – ‘আমি খুন করেছি, পারলে আমাকে ধর।‘  এরপরেই চন্দ্রকান্তকে গ্রেফতার করার জন্য শুরু হয় তল্লাশি । অবশেষ এবার তাঁকে পাকড়াও করল দিল্লি পুলিশ ।

১৫৬ দিন জেল খেটে তিহাড় থেকে ছাড়া পেলেন কেজরিওয়াল

ফের তিহার জেলে বন্দীদের মধ্যে সংঘর্ষ, জখম ২

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]