নিজস্ব প্রতিনিধিঃ বাড়ছে আতঙ্ক। ফের কেরলের মিলল মাঙ্কিপক্স আক্রান্তের হদিশ। এর্নাকুলামের এক বাসিন্দার শরীরে মিলেছে এই ভাইরাস। কেরল স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ওই ব্যক্তির অবস্থা স্থিতিশীল এবং তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এই নিয়ে কেরলায় দ্বিতীয় এবং ভারতে তৃতীয় বার মিলল এমপক্স সংক্রমণের হদিশ। আর তাতেই বাড়ছে চিন্তা।
মাঙ্কিপক্স ভাইরাস নিয়ে স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে রাজ্য সরকারগুলিকে পাঠান হয়েছে নির্দেশিকা। আর সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, ‘ প্রতিটি রাজ্যের হাসপাতালে রাখতে হবে মাঙ্কিপক্স আক্রান্তদের জন্য আলাদ আইসোলেশন সুবিধা। শুধু তাই নয় মাঙ্কিপক্সের চিকিৎসার জন্য ডাক্তারদের দিতে হবে বিশেষ প্রশিক্ষণ। রাজ্যগুলিকে স্ক্রিনিং ও টেস্টিং আরও বাড়াতে হবে। ‘
ইতিমধ্যেই ৫৮টি দেশে ৩৪১৭টি নিশ্চিত মাঙ্কিপক্সের ঘটনা ঘটেছে। বিশ্ব স্বাস্থ্য মাঙ্কিপক্সের প্রাদুর্ভাবকে মহামারি ঘোষণা করছে। শুধু তাই নয় মাঙ্কিপক্সের সংক্রমণে আফ্রিকার ১২টি দেশে সম্প্রতি জরুরি অবস্থা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই আবহে দেশে বেড়ে চলেছে মাঙ্কিপক্স আক্রান্তের সংখ্যা।
মাঙ্কিপক্স উপসর্গ
সাধারণ লক্ষণগুলির মধ্যে রয়েছে জ্বর, একটি ব্যাপক ফুসকুড়ি এবং ফোলা লিম্ফ নোড। WHO-এর মতে, অন্যান্য অসুস্থতা যেমন চিকেনপক্স, হাম, ব্যাকটেরিয়াজনিত ত্বকের সংক্রমণ, স্ক্যাবিস, সিফিলিস এবং ওষুধ-সম্পর্কিত অ্যালার্জি থেকে mpox maratt। এমপক্সের ইনকিউবেশন সময়কাল ৫ থেকে ২১ দিন পর্যন্ত হতে পারে। অসুস্থতার গুরুতর পর্যায় সাধারণত ১ থেকে ৩ দিন স্থায়ী হয় যার মধ্যে জ্বর, তীব্র মাথাব্যথা, পিঠে ব্যথা, পেশীতে ব্যথা এবং শক্তির তীব্র অভাব সহ লক্ষণ দেখা যায়।