Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নির্বাচনী বন্ড বিক্রি করে দালালি বাবদ স্টেট ব্যাঙ্কের আয় ১০.৬৮ কোটি

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: মোদি সরকারের স্বপ্নের প্রকল্প নির্বাচনী বন্ডকে অবৈধ ঘোষণা করেছে শীর্ষ আদালত। ওই বন্ডে ছয় বছরে চাঁদা বাবদ প্রায় সাড়ে ছয় হাজার কোটি টাকা জমা পড়েছে কেন্দ্রের শাসকদল বিজেপির ঘরে। ফুলেফেঁপে উঠেছে ‘না খাউঙ্গা, না খানে দুঙ্গার’ ধব্জাধারী নরেন্দ্র মোদির দল। শুধু বিজেপি নয়, নির্বাচনী বন্ড বিক্রির দালালি হিসাবে মোটা অঙ্কের টাকা কামিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়াও। তথ্য জানার অধিনার আইনে জানা গিয়েছে, নির্বাচনী বন্ড বিক্রির দালালি হিসাবে অর্থ মন্ত্রককে ১০.৬৮ কোটি টাকার বিল ধরিয়েছে দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাঙ্ক।

নির্বাচনী বন্ড বিক্রি বাবদ কত টাকা দালালি পেয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তা জানতে তথ্য জানার অধিকার আইনে (আরটিআই) আবেদন করেছিল দেশের একটি বৃহ‍ৎ সংবাদপত্র গোষ্ঠী। ওই আবেদনের প্রেক্ষিতে দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাঙ্ক জানিয়েছে, ২০১৮ থেকে ২০২৪ পর্যন্ত মোট ৩০ দফা বিল পাঠানো হয়েছে অর্থ মন্ত্রকে। বন্ড বিক্রির পরিষেবা চার্জ ও তার উপরে ১৮ শতাংশ জিএসটি ধরে মোট ১০ কোটি ৬৮ লক্ষ টাকার বিল পাঠানো হয়েছে।

এমনকি ওই দালালি বাবদ প্রাপ্য অর্থ আদায়ে পাড়ার পাতি দালালদের মতো অর্থ মন্ত্রকের কাছে লাগাতার তাগাদা দিয়েছেন দেশের শীর্ষ বাণিজ্যিক ব্যাঙ্কের শীর্ষ কর্তারা। ২০১৯ সালের ১৩ ফেব্রুয়ারি ত‍ৎকালীন কেন্দ্রের অর্থনৈতিক বিষয়ক বিভাগের সচিব সুভাষ চন্দ্র গর্গের কাছে চিঠি পাঠিয়ে বন্ড বিক্রির সপ্তম দফার দালালি মেটানোর অনুরোধ জানিয়ে চিঠিও দিয়েছেন এসবিআইয়ের চেয়ারম্যান রজনীশ কুমার।  

অগ্নিবীরদের জন্য বিশেষ উপহার, জামানত ছাড়াই ৪ লক্ষ টাকা পর্যন্ত ব্যক্তিগত ঋণ দেবে স্টেট ব্যাঙ্ক

গ্রাহকদের জন্য বড়সড় উপহার আনছে SBI, কমছে হোম লোনের EMI

স্বস্তির খবর, ২৪-২৫ মার্চের ব্যাঙ্ক ধর্মঘট স্থগিত হতে পারে

ফ্ল্যাটের বুকিং এবং ক্যানসেলেশন মোট দামের ১০ শতাংশেই বেঁধে ফেলতে চলেছে রাজ্য

নির্বাচনী বন্ড নিয়ে নির্মলার বিরুদ্ধে এফআইআর দায়ের নির্দেশ আদালতের

Electoral Bonds নিয়ে SIT তদন্তের আর্জি সুপ্রিম কোর্টে, শুনানি ২২ জুলাই

নির্বাচনী বন্ডে বিজেপিকে ৩৯৩.৯৫ কোটি টাকা দিয়েছে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলি

উত্তরকাশীতে ভেঙে পড়া সুড়ঙ্গের নির্মাণ সংস্থা বিজেপিকে চাঁদা দিয়েছে ৫৫ কোটি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00