অযোধ্যায় জন্মদিনে রামলালার কপালে তিলক আঁকল সূয্যিমামা

Share:

নিজস্ব প্রতিনিধি : আয় আয় চাঁদমামা, টি(টিপ) দিয়ে যা। ছোটোবেলায় ছেলে ভোলানো এই ছড়াটি মায়ের মুখে শোনেনি মানুষের সংখ্যা হয়তো হাতে গোনা। এখনকার দিনে এই ছড়া খুব শোনা না গেলেও একসময় এই ছড়াটি ছিল খুব জনপ্রিয়। রামনবমীর বিশেষ তিথিতে অযোধ্যায় রামলালার কপালে তিলক আঁকল সূয্যিমামা।

রামনবমীতে অযোধ্যার রাম মন্দিরে ভগবান শ্রী রামলালার সূর্য অভিষেক হয়েছিল। সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল রামলালার পূজা। এই সময়, রাম নবমী উপলক্ষে, বিপুল সংখ্যক ভক্ত রামলালা দর্শনের জন্য রাম জন্মভূমি মন্দিরে পৌঁছেছিলেন। রবিবার, ৬ এপ্রিল, ঠিক ১২ টায় সূর্য অভিষেক হয়েছিল এবং সূর্যের রশ্মি সরাসরি শ্রী রামলালার কপালে পড়েছিল। ভক্তদের কথা মাথায় রেখে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

এই ঘটনাটি অতি দুর্দান্ত এবং অতিপ্রাকৃত। জানা গিয়েছে, অযোধ্যার রাজা দশরথ ছিলেন ভগবান শ্রী রাম সূর্যবংশী। যে সময়ে ভগবান রাম জন্মগ্রহণ করেছিলেন, সেই সময় ভগবান সূর্য স্বয়ং একমাস ধরে তাঁর কার্যকলাপ পর্যবেক্ষণ করছিলেন। তাই এই চার মিনিটের সূর্য তিলক খুবই গুরুত্বপূর্ণ। সমস্ত মানুষ এই মুহূর্তের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে।

জানা গিয়েছে, এদিন ভগবান পাঠ, সুন্দরকাণ্ড পাঠ এবং তারপর হনুমান চালিসা পাঠ করা হয়। এই পুরো অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার দেখতে হেয়েছেন দেশের বিভিন্ন প্রান্তে থাকা মানুষ। এছাড়াও, অযোধ্যা সহ অনেক শহরে বড় এলইডি স্ক্রিন বসিয়ে এই সূর্ষতিলকের সরাসরি সম্প্রচার করা হয়েছে। অনুমান প্রায় ৪ লক্ষ ভক্ত এদিন অযোধ্যায় হাজির হয়েছেন।

রাম নবমীকে সামনে রেখে মন্দিরে দর্শনের সময়ও পরিবর্তন করা হয়েছে। রামমন্দিরে রামলালার বিগ্রহ প্রতিস্থাপিত হওয়ার পর দ্বিতীয়বার রাম মন্দিরে সূর্য অভিষেক হল।

এই অনুষ্ঠান উপলক্ষ্যে অযোধ্যাজুড়ে এলাহি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অযোধ্যার রামমন্দিরের প্রধান পুরোহিতের বেতন কত জানেন? শুনলে মাথা ঘুরে যাবে

রামনবমীতে অশান্তি রুখতে আকাশপথে নজরদারি চালাবে পুলিশ

হাওড়ার সাঁকরাইলে রামনবমীর মিছিলে প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন

কলকাতায় রামনবমীর মিছিলে বাধা নয়, জানিয়ে দিলেন পুলিশ কমিশনার

রাম নবমীর পুজো করবেন, কিন্তু রামলালাকে কী প্রসাদ দেবেন?

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]