নিজস্ব প্রতিনিধি, জয়পুর: সত্যিই কী সর্ষের মধ্যে লুকিয়ে রয়েছে ভূত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরেই দেশজুড়ে শুরু হয়েছে ছদ্মবেশধারী পাক গুপ্তচরদের সুলুকসন্ধান। প্রতিদিনই দেশের কোনো না কোনও প্রান্তে পাকড়াও হচ্ছেন পাক গুপ্তচররা। সেই তালিকায় সর্বশেষ সংযোজন রাজস্থানের এক সরকারি কর্মচারি বুধবারই (২৮ মে) অভিযুক্ত কর্মচারিকে গ্রেফতার করেছে পুলিশ। ইতিমধ্যেই ধৃতকে দফায়-দফায় জেরা করছেন পুলিশ ও গোয়েন্দা আধিকারিকরা। ধৃতের সঙ্গে রাজনৈতিক নেতাদের যোগাযোগো রয়েছে। যদিও চর সন্দেহে ধৃত ওই সরকারি কর্মচারির পরিচয় প্রকাশ করেনি পুলিশ। কবে তিনি পাকিস্তানে গিয়েছিলেন, সে সম্পর্কেও কোনও তথ্য খোলসা করেনি।
পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপরে জঙ্গিদের হামলার পরেই দেশজুড়ে ঘাঁপটি মেরে থাকা পাক গুপ্তচরদের খুঁজে বের করতে কোমর কষে ঝাঁপিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলো। বিশেষ করে পাক সীমান্তবর্তী রাজ্যগুলোতে শুরু হয়েছে ব্যাপক ধরপাকড় অভিযান। হরিয়ানা থেকে গ্রেফতার করা হয়েছে জ্যোতি মালহোত্রা নামে এক ভ্রমণ সংক্রান্ত ইউটিউবারকে। গত সপ্তাহে ভারতীয় বিমান বাহিনী এবং সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য পাকিস্তানি এজেন্টের হাতে তুলে দেওয়ার অভিযোগে সহদেব সিং গোহিল নামে গুজরাতের কচ্ছের এক বাসিন্দাকে গ্রেফতার করা হয়।। ধৃত গোহিল স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করতেন। ভারত ও প্রতিবেশী দেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার পর।
গত রবিবার (২৫ মে) পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) সিআরপিএফ (সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স) এর এক জওয়ানকে গ্রেফতার করে। অভিযুক্ত মোতি রাম জাট গুপ্তচরবৃত্তির সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন এবং ২০২৩ সাল থেকে পাকিস্তানের গোয়েন্দা কর্মকর্তাদের (পিআইও) সাথে জাতীয় নিরাপত্তা সম্পর্কিত গোপন তথ্য ভাগ করে নিয়ে আসছিলেন।