Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ওয়ানাড থেকেই লড়বেন রাহুল, দাবি কেরলের কংগ্রেস সাংসদের

Share:

নিজস্ব প্রতিনিধি: ‘ইন্ডিয়া’ জোটে থাকার শর্ত হিসাবে রাহুল গান্ধিকে কেরলের ওয়ানাড থেকে লোকসভা ভোটে প্রার্থী না হওয়ার দাবি জানিয়েছিল সিপিএম-সিপিআই। কিন্তু সাইনবোর্ড সর্বস্ব সংগঠনে পরিনথ হওয়া দুই দলের দাবি মানছে না কংগ্রেস। কেরলের কংগ্রেস সাংসদ কে মুরলীধরনের দাবি, ‘ওয়ানাড থেকেই আসন্ন ভোটে লড়ছেন রাহুল গান্ধি। ওই সিদ্ধান্তের কোনও বদল ঘটছে না।’ শুধু রাহুল গান্ধিই নন, গতবার কংগ্রেসের যে সব সাংসদ জয়ী হয়েছিলেন তাঁরা প্রত্যেকেই প্রার্থী হচ্ছেন বলে দাবি তাঁর।

২০১৯ সালের লোকসভা ভোটে উত্তরপ্রদেশের অমেথির পাশাপাশি কেরলের ওয়ানাড আসন থেকে লড়েছিলেন রাহুল গান্ধি। গান্ধি পরিবারের দুর্গ হিসাবে পরিচিত অমেথিতে হারলেও ওয়ানাড থেকে বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। আসন্ন লোকসভা ভোটে ফের ওয়ানাড থেকেই তিনি দাঁড়াবেন বলে শোনা যাচ্ছিল। যদিও প্রাক্তন কংগ্রেস সভাপতির ওয়ানাড থেকে লড়াইয়ে আপত্তি জানিয়েছিল সিপিএম এবং সিপিআইয়ের মতো সাইনবোর্ড সর্বস্ব সংগঠন। কার্যত দেশজুড়ে অস্তিত্বহীন বামপন্থার ধব্জাধারী দুই দলের দাবি ছিল, ‘বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে পদ্ম শিবির শাসিত কোনও রাজ্য থেকে ভোটে দাঁড়ান রাজীব তনয়।’

কিন্তু দুই বাম দলের সেই দাবিকে পাত্তাই দিতে চাইছে না কেরলের কংগ্রেস নেতৃত্ব। তাঁদের বক্তব্য, ‘রাহুল কেরলে দাঁড়ালে তার প্রভাব গোটা রাজ্যে পড়বে। এমনিতে দুর্নীতি ও অন্যান্য ইস্যুতে অনেকটা কোনঠাসা রাজ্যের সিপিএম সরকার। তাই নিজেদের অস্তিত্ব রক্ষার্থে এমন অদ্ভুত আবদার জানিয়ে চলেছে।’ কেরল কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে দলের শীর্ষ নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে, কোনও মতেই যেন সিপিএম-সিপিআইয়ের ফাঁদে দল পা না দেয়। রাহুলকে যেন ওয়ানাড থেকেই প্রার্থী করা হয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00