নিজস্ব প্রতিনিধি: অতুল সুভাষের মৃত্যুর ঘটনার এখনও তোলপাড় গোটা দেশ। এবার এরই মাঝে প্রেমিকে সুখে থাকার বার্তা দিয়ে আত্মঘাতী হলেন গুজরাটের এক তরুণী। গুজরাটের বানাসকান্থা নিবাসী ২৭ বছর বয়সী রাধা ঠাকুর নামক ওই তরুণী ছিলেন পেশায় বিউটি পার্লার। বিগত কিছু বছর আগে তার স্বামীর সাথে আলাদা হয়ে যাওয়ায় বোনের সাথে পালানপুরে থাকতেন তিনি।
জানা গিয়েছে, রবিবার রাতে ডিনার করার পর নিজের ঘরে ঘুমাতে যান এই মহিলা। এরপর সকালে তার মৃতদেহ উদ্ধার করে বোন। রাধার বোন অলকা জানান, ‘ আমার বোন একটি বিউটি পার্লার চালাত। রবিবার রাতে, সে বাড়ি ফিরে, ডিনার করে তারপর আমরা ঘুমাতে যাই। পরের দিন সকালে আমরা তাকে মৃত অবস্থায় দেখতে পাই। যখন আমরা তার ফোন চেক করি, তখন আমরা তার রেকর্ড করা ভিডিওগুলি পাই। আমরা সবকিছু হস্তান্তর করেছি। পুলিশের কাছে এবং আমরা সন্দেহ করি যে লোকটির সাথে সে কথা বলছিল’।
ইতিমধ্যেই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন পুলিশ বাহিনী। এরপর পুলিশ ওই মহিলার ফোন বাজেয়াপ্ত করেন। পুলিশ সূত্রে খবর, সেই ফোন থেকে তার প্রেমিককে বার্তা পাঠানোর কথা জানা গিয়েছে। জানা গিয়েছে, ‘আমাকে ক্ষমা করে দিও, তোমাকে না জিজ্ঞেস করেই আমি ভুল পদক্ষেপ নিচ্ছি। দুঃখ করো না, সুখে থাকো, জীবন উপভোগ করো এবং বিয়ে করো। ভাববেন না যে আমি আত্মহত্যা করে মারা গেছি। আমি হাত জোড় করে ক্ষমা চেয়ে নিচ্ছি। তুমি খুশি হলে , আমার আত্মা শান্তি পাবে আমি কাজ এবং জীবন নিয়ে বিরক্ত তাই এই পদক্ষেপ নিচ্ছি’, এমনই এক বার্তা উঠে এসেছে। এরপর ওই প্রেমিকের সন্ধানে জোরদার তদন্তে নেমেছে পুলিশ।
উল্লেখ্য, এই মাসের প্রথম দিকে ৩৪ বছর বয়সী প্রযুক্তিবিদ অতুল সুভাষের আত্মহত্যার খবর সামনে আসে। তিনি ২৪ পাতায় এবং ৮০ মিনিটের ভিডিও বার্তায় তার মৃত্যুর আগে আত্মহত্যার কারন জানিয়ে ছিলেন। এবার সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের প্রকাশ্যে এল বার্তা দিয়ে আত্মঘাতী হওয়ার খবর।