Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘এখনও প্রথম প্রধানমন্ত্রীর ভুল খুঁজে বেড়াচ্ছেন’, মোদিকে জোরালো আক্রমণ মনমোহনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশের অর্থনীতি একদিকে যখন তলানিতে এসে ঠেকেছে তখন দেশের প্রধানমন্ত্রী এখনও অতীত ঘেঁটে দেশের প্রথম প্রধানমন্ত্রী জহরলাল নেহেরুর ভুল খুঁজে যাচ্ছেন। বৃহস্পতিবার দুপুরে একটি ভিডিও বার্তা দিয়ে ঠিক এই ভাষাতেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জোরালো আক্রমণ করলেন দেশের তৎকালীন প্রধানমন্ত্রী তথা জাতীয় কংগ্রেসের বিশিষ্ট শীর্ষ স্থানীয় নেতা মনমোহন সিং। এদিন ওই ভিডিওতে মনমোহন সিং প্রধানমন্ত্রী তথা সমগ্র বিজেপি সরকারকেই আক্রমণ করে বলেন নরেন্দ্র মোদি তথা সমগ্র বিজেপি দলের কেউই অর্থনীতি বা বিদেশনীতির কিছুই বোঝেন না। এদিকে সবকিছুর জন্য দোষ দিয়ে যাচ্ছেন নেহেরুকে।

৮৯ বছর বয়সী কংগ্রেসের এই বরিষ্ঠ নেতা মনমোহন সিং এদিন আরও বলেন, কংগ্রেস কখনই রাজনৈতিক ফায়দা বা সত্য লুকানোর জন্য দেশকে ভাগ করেনি। অন্যদিকে বিজেপি ঠিক সেই কাজটাই করছে। বিজেপি দল আসলে ‘ভুয়া জাতীয়তাবাদী’-তে বিশ্বাসী। ব্রিটিশ শাসনকালে ঠিক এই বিশ্বাসের ওপর ভিত্তি করেই দেশকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছিল।

এদিন মনমোহন সিং দেশের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়েও বিজেপি সরকারকে জোরালো আক্রমণ করেছেন। এই প্রসঙ্গে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বলেন, ‘একদিকে মানুষ মুদ্রাস্ফীতি ও বেকারত্বের সমস্যায় ভুগছে, অন্যদিকে বর্তমান সরকার গত সাড়ে সাত বছর ধরে ক্ষমতায় থাকার পরেও তাঁদের নিজেদের ভুল স্বীকার কিংবা সংশোধন না করে এখনও প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর ভুল খুঁজে বেড়াচ্ছেন।’ তিনি আরও বলেন, ‘আমি মনে করি যে প্রধানমন্ত্রীর আসনের একটি বিশেষ মর্যাদা রয়েছে এবং একজন যোগ্য প্রধানমন্ত্রীর নিজের ভুল ঢাকার জন্য কখনই ইতিহাসকে দোষ দেওয়া উচিত নয়। আমি যখন ১০ বছর প্রধানমন্ত্রী ছিলাম, আমি মুখে কম কথা বলেছি। আমার পরিবর্তে আমার কাজ কথা বলেছে। বিশ্বের সামনে দেশের মর্যাদা কখনও নষ্ট হতে দিইনি। আমি কখনই ভারতের গৌরব ক্ষুন্ন করিনি। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রীর এইসব বোধ খুব কম।’ 

উল্লেখ্য, পঞ্জাবের বিধানসভা নির্বাচনের দামামা বেজেই গিয়েছে। আর এই নির্বাচনের আগে কংগ্রেস এবং বিজেপি দল একে অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ির চূড়ান্ত খেলায় মেতেছে। গান্ধি পরিবারের রাহুল, প্রিয়াঙ্গা থেকে শুরু করে নরেন্দ্র মোদি, অমিত শাহ বাকযুদ্ধে সামিল সকলেই। কেউ কাউকে এক ইঞ্চি জায়গা ছাড়তে নারাজ। এমতাবস্থায় এবার লড়াইয়ে নামলেন মনমোহন সিংও। এদিনের এই ভিডিও বার্তায় নিজের বাক্যবাণে কার্যত মোদিকে ক্ষতবিক্ষত করলেন মনমোহন।   

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00