Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘বেতন বাড়েনি, পদোন্নতিও মেলেনি’, ইনফোসিসের চাকরি ছাড়ার কারণ জানিয়ে পোস্ট কর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি, বেঙ্গালুরু: তথ্য প্রযুক্তি সংস্থা ইনফোসিসের চাকরিতে ইস্তফা দেওয়া এক কর্মীর পোস্ট সমাজমাধ্যমে শোরগোল ফেলে দিয়েছে। বিখ্যাত সংস্থার চাকরি ছাড়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে ভূপেন্দ্র বিশ্বকর্মা নামে ওই কর্মী এক রাশ অভিমান ভরা কণ্ঠে লিখেছেন, ‘মাইনে বাড়েনি। পদোন্নতিও মেলেনি। শুধু তাই নয়, কাজের ক্ষেত্রে আঞ্চলিকতাবাদেরও শিকার হতে হয়েছে।’ শুধু যে তিনি নন, ইনফোসিসে কর্মরত আরও হাজার-হাজার কর্মীর একই দুঃখজনক অভিজ্ঞতা রয়েছে, তাও দাবি করেছেন ভূপেন্দ্র। সংস্থার প্রাক্তন কর্মীর একগুচ্ছ অভিযোগ নিয়ে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি ইনফোসিসের কর্তারা।

লিঙ্কড্‌ইন নামের কাজ খোঁজার সমাজমাধ্যমে এন নারায়ণমূর্তির সংস্থার চাকরি ছাড়ার ছয় কারণ তুলে ধরেছেন পুণের বাসিন্দা ভূপেন্দ্র বিশ্বকর্মা। ক্ষোভ উগরে দিয়ে তিনি লেখেছেন, ‘ইনফোসিসে তিন বছর ধরে কাজ করেছি। সিস্টেম ইঞ্জিনিয়ার থেকে সিনিয়র সিস্টেম ইঞ্জিনিয়ার বানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এক পয়সা বেতন বাড়েনি। অথচ তিন বছর ধরে কঠোর পরিশ্রম করার পাশাপাশি নিজের সব কিছু উজাড় করে দিয়েছি। তাহলে এ কেমন পদোন্নতি, যেখানে বাড়তি আর্থিক সুবিধা মেলে না?’ বেতন বৃদ্ধি না পাওয়ার কাছাকাছি কীভাবে বাড়তি কাজের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছিল, তাও তুলে ধরেছেন ভূপেন্দ্র। তিনি লিখেছেন, ‘আমাদের টিমে প্রথমে ৫০ জন ছিলেন। তা এক ধাক্কায় কমিয়ে ৩০ জনে নামিয়ে আনা হয়। ৫০ জনের কাজ ৩০ জনকে করতে হত। নতুন কোনও কর্মী নিয়োগের পথে না হেঁটে কর্তৃপক্ষ কাজের বাড়তি বোঝা চাপিয়ে দিয়েছিল।’

এখানেই শেষ নয়, ইনফোসিসের বিরুদ্ধে শোষণ আর বঞ্চনার আরও অভিযোগ তুলেছেন ভূপেন্দ্র। তিনি লিখেছেন, ‘আমায় এমন এক প্রকল্পের দায়িত্বে নিয়োগ করা হয়েছিল, যা লোকসানে চলছিল। ফলে অবসর জীবনে আদৌ কোনও বাড়তি সুবিধা পাওয়াও অনিশ্চিত হয়ে দাঁড়িয়েছিল।’ ইনফোসিসের মতো সংস্থায় পদোন্নতি কিংবা বাড়তি সুবিধার ক্ষেত্রে আঞ্চলিকতাবাদকে প্রধান্য দেওয়া হয় বলেও অভিযোগ ভূপেন্দ্রর। তাঁর কথায়, ‘ইনফোসিসে চাকরি করতে গিয়ে দেখেছি, ভাষাগত বৈষম্য চলে। তামিল, তেলগু ও মালায়ালি ভাষার কর্মীদের বাড়তি সুবিধা দেওয়া হয়। হিন্দি ভাষী কর্মীদের উপেক্ষা করা হয়।’ বিকল্প কাজ না থাকা সত্বেও আচমকা ইনফোসিসের চাকরিতে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ব্যাখ্যা দিতে গিয়ে ভূপেন্দঋর লিখেছেন, ‘আত্মসম্মানের সঙ্গে কোনও আপোষ করতে পারিনি। আত্মসম্মান বিসর্জন দিয়ে কাজ করব না বলেই ইস্তফা দিয়ে চলে এসেছি।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00